advertisement

H S Examination 2026: বাবা জীবন-মৃত্যুর লড়াইয়ে, আহত হয়েও পরীক্ষার বসল মেয়ে... নজিরবিহীন ঘটনা 

Last Updated:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সকালে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বাবা। 

কালনা 
কালনা 
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: উচ্চ মাধ্যমিক পরীক্ষার সকালে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বাবা। তবে অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়ে আহত অবস্থাতেই পরীক্ষায় বসল দুই ছাত্রী।
জানা গিয়েছে, কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্যারেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আনসার আলি শেখ নিজের টোটো করে মেয়ে মাকসুদা খাতুন ও তার এক বান্ধবীকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র বাদলা হাই স্কুল-এ যাচ্ছিলেন। তাঁরা পান্ডুয়া থানার জামনা এলাকা থেকে রওনা দিয়েছিলেন। অভিযোগ, বৈদ্যপুর গ্যারেজের কাছে আচমকাই একটি ডাম্পার গাড়ি এসে টোটোটিকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে উল্টে যায় টোটোটি। ছিটকে পড়ে যায় দুই ছাত্রী। তাঁদের আঘাত তুলনামূলকভাবে কম হলেও টোটোর নিচে চাপা পড়েন চালক আনসার আলি শেখ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠান।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত দুই ছাত্রীকে সেখান থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। শারীরিক আঘাত সত্ত্বেও মানসিক দৃঢ়তা দেখিয়ে তারা পরীক্ষায় বসে।গুরুতর আহত আনসার আলি শেখ বর্তমানে কালনা মহকুমা হাসপাতাল-এ চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পরীক্ষার সকালে এমন দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
H S Examination 2026: বাবা জীবন-মৃত্যুর লড়াইয়ে, আহত হয়েও পরীক্ষার বসল মেয়ে... নজিরবিহীন ঘটনা 
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement