advertisement

Birbhum Stunner: এ কিন্তু যেমন-তেমন ঢেঁড়স গাছ নয়, বীরভূমের 'অনন্য' ঢেঁড়স গাছ দেখে চোখ কপালে সকলের, উপচে পড়ল পর্যটকদের ভিড়, কারণ জানলে চমকে উঠবেন

Last Updated:

বীরভূমের ঢেঁড়স গাছ দেখতে উপচে পড়ল ভিড়। পর্যটক থেকে স্থানীয়দের কৌতূহল তুঙ্গে! কিন্তু কী আছে এই ঢেঁড়স গাছে?

+
ঢেঁড়স

ঢেঁড়স গাছ

বীরভূম,সৌভিক রায়: ঢেঁড়স খাননি, এমন বাঙালি দূরবীন দিবে খুঁজতে হবে। ঢেঁড়স গাছ-ও কমবেশি সকলেই দেখেছেন। কিন্তু এবার বোলপুরের ঢেঁড়শ গাছ দেখতে উপচে পড়ল ভিড়। স্থানীয় মানুষজন থেকে শান্তিনিকেতনে আসা পর্যটক… সবাই ভিড় জমাল ঢেঁড়শ গাছ দেখতে! বলি, কাণ্ডটা কী?
এই ঢেঁড়স গাছ আর পাঁচটা ঢেঁড়স গাছের থেকে একদম আলাদা। এর উচ্চতা প্রায় ১৫ ফুট এর কাছাকাছি। প্রায় দোতলা ছুঁইছুঁই ঢেঁড়স গাছ। বোলপুরের ভুবনডাঙা এলাকায় এই বিস্ময়কর ঢেঁড়স গাছকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এই নজিরবিহীন গাছটির মালিক পেশায় বোলপুর আদালতের আইনজীবী মোহাম্মদ জামিরুল হক। তাঁর বাগানেই বিশেষ প্রজাতির এই ঢেঁড়স গাছটি চাষ করা হয়েছে। গাছটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এর গোড়া থেকে একেবারে শীর্ষ পর্যন্ত সর্বত্র ঢেঁড়স ধরে রয়েছে। ফলে এটি এক বিরল উচ্চ ফলনশীল জাত হিসেবে নজর কেড়েছে। গাছটিতে অস্বাভাবিক মাত্রায় ফলন হচ্ছে এবং দীর্ঘ সময় ধরেই এতে নতুন করে ঢেঁড়স উৎপাদন অব্যাহত রয়েছে। এত বিপুল ফলনের কারণে শুধু পরিবারের চাহিদা পূরণই নয়, আশপাশের বহু মানুষকেও এই গাছের ঢেঁড়স দেওয়া হয়েছে, তবুও ফলন শেষ হচ্ছে না।
advertisement
বিশাল আকৃতি এবং অস্বাভাবিক ফলনের জন্য প্রতিদিন বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই গাছ দেখতে। জানা গিয়েছে, বর্ষার শেষের দিকে বিশেষ প্রজাতির বীজ থেকে গাছটি রোপণ করা হয়েছিল এবং ধীরে ধীরে এই উচ্চতায় পৌঁছায়। এই বিরল বৈশিষ্ট্যের ঢেঁড়স গাছ কৃষিক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। এই গাছের মালিক পেশায় বোলপুর আদালতের আইনজীবী মহম্মদ জামিরুল হক জানান, এই উচ্চ ফলনশীল ও দীর্ঘাকৃতি ঢেঁড়স গাছটি নিয়ে গবেষণা করা হলে ভবিষ্যতে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি হতে পারে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum Stunner: এ কিন্তু যেমন-তেমন ঢেঁড়স গাছ নয়, বীরভূমের 'অনন্য' ঢেঁড়স গাছ দেখে চোখ কপালে সকলের, উপচে পড়ল পর্যটকদের ভিড়, কারণ জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
Bangladesh Election Results Update: পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকাগুলি জামাতের দখলে! বাংলাদেশের ভোটের ফলে কেন চিন্তা বাড়ল ভারতের?
পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট! বাংলাদেশের ভোটের ফলে চিন্তা বাড়ল ভারতের
  • পশ্চিমবঙ্গ সীমা্ন্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট৷

  • সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুরে ভাল ফল জামাতের৷

  • চিন্তা বাড়ল ভারতের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement