প্রাথমিকভাবে প্রায় ২০টি ঐতিহ্যবাহী স্থানকে চিহ্নিত করা হয়। সেই সমস্ত জায়গা গুলিকে দূর দূরান্তের দেশ-বিদেশের পর্যটকদের জন্য হেরিটেজ ওয়ার্ক হিসাবে তুলে ধরেছেন বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০২৩ সালে সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউনেসকোর হেরিটেজ কমিটি শান্তিনিকেতনকে আনুষ্ঠানিকভাবে বিশ্বঐতিহ্য হিসাবেই ঘোষণা করে। এর পরেই কয়েকমাস আগে প্রত্যেক রবিবার ৫ দফায় ‘হেরিটেজ ওয়াক ‘চালু হয় বিশ্বভারতীতে।পর্যটকদের রবীন্দ্র ভবন থেকে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হচ্ছিল পর্যটকদের।
advertisement
রবীন্দ্রভবন সংগ্রহশালার টিকিট মূল্য – ১০০ টাকা, গাইড নিয়ে গেলে ২৫০ টাকা। রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকেই ক্যাম্পাস ঘুরে দেখার টিকিট মিলছে।শান্তিনিকেতন ঘুরে দেখার টিকিট ৩০০ টাকা। পড়ুয়াদের কোনও ব্যাচ এলে মাথাপিছু ৫০ টাকা। একা কোনও পড়ুয়া এলে ১৫০ টাকা। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে টিকিট মূল্য ১০০০ টাকা। পায়ে হেঁটেই ঘুরতে হচ্ছে সকলকে। তবে সেটা এতদিন ছিল সপ্তাহে মাত্র একদিন।
তবে পর্যটকদের কথা মাথায় রেখে হেরিটেজ ওয়াকের দিন বাড়ানোর সিদ্ধান্ত নেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ বার থেকে শুক্র, শনি ও রবিবার এই তিন দিন হেরিটেজ ওয়াক হবে বলে জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, শুক্র ও শনিবার বিকেল ৩টে এবং রবিবার সকাল ১০টা, ১১টা, ১২টা, দুপুর ২টা ৩০ ও বিকেল ৩টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াক শুরু হবে। কর্তৃপক্ষ জানান, দিন বাড়লেও অন্যা নিয়ম ও পরিষেবায় কোনও পরিবর্তন করা হয়নি। পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।





