TRENDING:

Gangasagar Cruise Booking: ২ ঘণ্টায় গঙ্গাসাগর! ডায়মন্ড হারবার থেকে চালু নতুন ক্রুজ সার্ভিস, জেনে নিন ভাড়া ও টিকিট বুকিংয়ের উপায়

Last Updated:
Gangasagar Cruise Booking: ডায়মন্ড হারবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর ক্রুজ পরিষেবা। জানুন টিকিট মূল্য, সময়সূচি, সুবিধা ও বুকিংয়ের বিস্তারিত তথ্য। কম খরচে আরামদায়ক ভ্রমণের সুযোগ
advertisement
1/6
সড়কপথের ঝক্কি শেষ! ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যাওয়ার নতুন ক্রুজ পরিষেবা, জেনে নিন টিকিট বুকিংয়ের উপায়
গঙ্গাসাগর বেড়াতে এবার চাপুন ক্রুজে—খরচও খুবই কম। মাত্র ৬০০ টাকার আশেপাশে ১ দিন ২ রাতের এই ভ্রমণ উপভোগ করতে পারবেন আপনি। ডায়মন্ড হারবার ও কলকাতা থেকে মিলবে এই বিশেষ জলযান পরিষেবা। (তথ্য ও ছবি: নবাব মল্লিক)
advertisement
2/6
অসপ্রে ওয়াটারওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই ক্রুজ পরিষেবার সূচনা হয়েছে। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকেই মূলত এই পরিষেবা পাওয়া যায়। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় ক্রুজটি ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে যাত্রা শুরু করে।
advertisement
3/6
গঙ্গাসাগর মেলার সময় প্রতিদিনই এই ক্রুজ পরিষেবা চালু থাকে। তবে বছরের অন্যান্য সময়ে নির্দিষ্ট দিন অনুযায়ী পরিষেবা পরিচালিত হয়। সেই ক্ষেত্রে প্রতি ৪ ঘণ্টা অন্তর দিনে তিনবার ক্রুজ চলাচল করে।
advertisement
4/6
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ক্রুজে প্রিমিয়াম শ্রেণির ভাড়া প্রায় ৬৩০ টাকা। তবে ‘ওয়ান ওয়ে’ বা একমুখী যাত্রার ক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি হতে পারে। গঙ্গাসাগর মেলার নির্দিষ্ট চার দিন বাদ দিলে বাকি সময়ে টিকিটের মূল্য পূর্বঘোষণা অনুযায়ীই রাখা হবে বলে জানানো হয়েছে।
advertisement
5/6
ডায়মন্ড হারবার থেকে সড়কপথে গঙ্গাসাগর পৌঁছতে সাধারণত সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। কিন্তু ক্রুজে সেই সময় কমে দাঁড়ায় দু’ঘণ্টারও কম। ফলে সময় বাঁচানোর পাশাপাশি যাত্রীরা উপভোগ করতে পারবেন নদীর মনোরম প্রাকৃতিক দৃশ্য।
advertisement
6/6
প্রমোদতরীর ভিতরে চা, কফি এবং স্ন্যাক্সের ব্যবস্থাও রাখা হয়েছে। ক্রুজ পরিচালনকারী সংস্থার দাবি, যাত্রীদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই ক্রুজ পরিষেবার টিকিট অনলাইনেই বুক করা যাবে। পাশাপাশি, ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকেও সরাসরি টিকিট কিনতে পারবেন যাত্রীরা। (তথ্য ও ছবি: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gangasagar Cruise Booking: ২ ঘণ্টায় গঙ্গাসাগর! ডায়মন্ড হারবার থেকে চালু নতুন ক্রুজ সার্ভিস, জেনে নিন ভাড়া ও টিকিট বুকিংয়ের উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল