সকালে ফুটিয়ে রাখা দুধ বিকেলেই টক হয়ে যাচ্ছে? ফোটানোর সময় মেশান এই সাদা গুঁড়ো! অনেকক্ষণ তাজা থাকবে
- Published by:Tias Banerjee
Last Updated:
Milk curdling Problem in summer: তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই রান্নাঘরে বাড়ে এক অদৃশ্য লড়াই—দুধ টিকিয়ে রাখার। সকালে ফুটিয়ে রাখা দুধ বিকেলের আগেই টক হয়ে যাচ্ছে, এমন অভিজ্ঞতা অনেকেরই। এই সমস্যার সহজ সমাধান লুকিয়ে আছে একদম সাধারণ একটি কৌশলে, যা মেনে চললে গরমেও দুধ দীর্ঘক্ষণ ভাল রাখা সম্ভব।
advertisement
1/6

গরম পড়তে না পড়তেই বাড়তে শুরু করে এক বড় সমস্যা—দুধ কেটে যাওয়া। তাপমাত্রা বাড়লেই দুধ খুব দ্রুত টক হয়ে যায় বা ফেটে যায়। অনেক সময় দেখা যায়, দুধ ফোটানোর কয়েক ঘণ্টার মধ্যেই তা নষ্ট হয়ে যাচ্ছে।
advertisement
2/6
এর ফলে যেমন টাকার অপচয় হয়, তেমনই চা, দই বা রান্নার জন্য দুধ ব্যবহার করাও কঠিন হয়ে পড়ে। অনেকেই এই সমস্যায় ভোগেন। যদি আপনিও দুধ কেটে যাওয়ার সমস্যায় চিন্তিত হন, তাহলে আজ রইল একটি সহজ ঘরোয়া উপায়।
advertisement
3/6
গরম পড়তেই দুধ কেটে যাওয়ার সমস্যা বাড়ে, যা প্রায় প্রতিটি বাড়ির নিত্যদিনের ঝামেলা। সামান্য অসতর্কতায় কয়েক ঘণ্টার মধ্যেই দুধ নষ্ট হয়ে যায়। তবে খুব সহজ একটি ঘরোয়া উপায়ে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব—ফুটানোর সময় সামান্য একটি উপাদান মিশিয়ে দিলেই দুধ বেশিক্ষণ তাজা থাকে।
advertisement
4/6
এই পদ্ধতিটি খুবই সহজ এবং কার্যকর। দুধ ফোটানোর আগে তাতে এক চিমটে বেকিং সোডা মিশিয়ে দিন। আধ লিটার দুধে খুব অল্প পরিমাণ ব্যবহার করুন—খেয়াল রাখবেন যেন বেশি না হয়ে যায়, এতে স্বাদে সামান্য পরিবর্তন হতে পারে।
advertisement
5/6
আসলে গরমে দুধের অম্লতা দ্রুত বেড়ে যায়, ফলে প্রোটিন জমাট বেঁধে দুধ কেটে যায়। বেকিং সোডা এই অম্লতাকে নিয়ন্ত্রণ করে, ব্যাকটেরিয়ার বৃদ্ধি কিছুটা কমায় এবং দুধকে বেশি সময় তাজা রাখতে সাহায্য করে।
advertisement
6/6
গরমকালে দিনে ৩-৪ বার দুধ ফুটিয়ে নেওয়া ভাল। ফোটানোর পর দুধ ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজের সবচেয়ে ঠান্ডা অংশে রেখে দিন। এই পদ্ধতিতে দুধ কয়েক ঘণ্টা থেকে ১-২ দিন পর্যন্ত ভাল থাকতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সকালে ফুটিয়ে রাখা দুধ বিকেলেই টক হয়ে যাচ্ছে? ফোটানোর সময় মেশান এই সাদা গুঁড়ো! অনেকক্ষণ তাজা থাকবে