Kolkata-Birbhum Bus Service: মাত্র ৪ ঘণ্টায় কলকাতা থেকে তারাপীঠ! চালু নতুন সুপারফাস্ট লাক্সারি বাস পরিষেবা, জানুন রুট, স্টপেজ ও সময়সূচি
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Kolkata-Birbhum Bus Service: বীরভূমের পুণ্যার্থীদের জন্য সুখবর! করুণাময়ী থেকে তারাপীঠ পর্যন্ত চালু হলো সরাসরি এসি লাক্সারি বাস পরিষেবা। মাত্র ৪ ঘণ্টায় সিউড়ি থেকে কলকাতা পৌঁছানোর সুবিধা। দেখে নিন বিস্তারিত রুট ও সময়
বীরভূমের তারাপীঠে মা তারার দর্শনে যাওয়া পুণ্যার্থীদের জন্য সুখবর। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সময়ের কথা মাথায় রেখে তিলোত্তমার অন্যতম ব্যস্ত বাস টার্মিনাস করুণাময়ী থেকে তারাপীঠ পর্যন্ত সরাসরি লাক্সারি বাস পরিষেবা চালু করল বেসরকারি লাক্সারি বাস পরিষেবা। কলকাতা থেকে বীরভূমের দূরত্বকে কমিয়ে আনতে এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দিল। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
যাত্রীদের সুবিধার জন্য বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট স্পর্শ করবে। করুণাময়ী থেকে ছেড়ে বাসটি বাগুইহাটি, এয়ারপোর্ট (১ নং গেট), ডানলপ ও নিবেদিতা সেতু হয়ে ডানকুনি পৌঁছাবে। সেখান থেকে গুড়াপ, শক্তিগড় ও বর্ধমান বাইপাস হয়ে বাসটি বীরভূমে প্রবেশ করবে এবং ইলামবাজার, বোলপুর, পুরন্দরপুর ও সিউড়ি হয়ে তারাপীঠ পৌঁছাবে।
advertisement
advertisement
advertisement









