TRENDING:

Kala Azar: রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! শুধু সচেতন থাকুন, উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন

Last Updated:

Malda News: দীর্ঘদিন জ্বর, পেট বা পা ফুলে যাওয়ার মত উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সময়মত চিকিৎসাই কালাজ্বর মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার এমনই বার্তাই দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা।

advertisement
মালদহ: গ্রামীণ এলাকায় মারাত্মক সংক্রামক রোগ কালাজ্বর এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। তবে স্বস্তির খবর, এই রোগের চিকিৎসার জন্য রোগীদের কোনও খরচ বহন করতে হয় না। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মতে, কালাজ্বর একটি মারাত্মক হলেও সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ।
advertisement

সময়মত রোগ শনাক্ত হলে জীবনহানির আশঙ্কা অনেকটাই কমে যায়। সাধারণত এই রোগের লক্ষণ হিসেবে টানা ১০ থেকে ১৫ দিন জ্বর, পেট ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, শরীর দুর্বল হয়ে পড়া এবং রক্তাল্পতা দেখা যায়। রোগ নির্ণয়ের জন্য আরকে-৩৯ নামে একটি বিশেষ পরীক্ষা করা হয়। পরীক্ষায় পজিটিভ ফল এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কালাজ্বর রোগী হিসেবে চিহ্নিত করা হয় এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয়।

advertisement

আরও পড়ুনHow To Pick Real Sweet Potato: বাজার ছেয়ে গেছে নকল রাঙা আলু! কেনার আগে দুটি বিষয় নজরে রাখুন, দোকানদার ঠকাতে পারবেন না

এক স্বাস্থ্যকর্মী ঝর্না সরকার জানান, “গ্রামস্তরে নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে নজরদারি করা হচ্ছে। দীর্ঘদিন জ্বরে ভোগা কোনও ব্যক্তি থাকলে তাকে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। কালাজ্বর ধরা পড়লে রোগীকে হাসপাতালে পাঠিয়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়।”

advertisement

View More

এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সরকার বলেন, “কালাজ্বর সম্পূর্ণভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। সরকার এই রোগ নির্মূলে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রোগীদের জন্য ওষুধ, পরীক্ষা ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, রোগীর পুষ্টির কথা মাথায় রেখে ৬ হাজার টাকার খাবার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি চিকিৎসাকালীন সময়ে কাজ করতে না পারার ক্ষতি পোষাতে রোগীর হাতে ৫০০ টাকা ওয়েজ লস হিসেবেও তুলে দেওয়া হয়।”

advertisement

আরও পড়ুনUnknown Fever: অজানা জ্বরে মুঠোমুঠো প্যারাসিটামল খাবেন না, প্রাথমিক সতর্কতা ও প্রতিরোধের জন্য বিশেষজ্ঞের মত জানুন

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে। দীর্ঘদিন জ্বর, পেট বা পা ফুলে যাওয়ার মত উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সময়মত চিকিৎসাই কালাজ্বর মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার এমনই বার্তাই দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
আরও দেখুন

জিএম মোমিন

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kala Azar: রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! শুধু সচেতন থাকুন, উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল