TRENDING:

Cooking Tips: LPG সঙ্কট, সিলিন্ডার শেষ হয়ে আসছে? চিন্তা নেই, একেবারে অল্প গ্যাসেই দিব্যি হবে সুস্বাদু রান্না, কম গ্যাসের খরচে রান্নার সেরা উপায় এখনই জেনে নিন

Last Updated:
Cooking Tips: রান্নার গ্যাসে সঙ্কটে চিন্তায় বেশিরভাগ পরিবার৷ বিশেষত যাদের গ্যাস প্রায় শেষের পথে তাদের রাতের ঘুম উড়েছে৷ কিন্তু জানেন কী একেবারে কম গ্যাস খরচ করেও দিব্যি করা যায় সুস্বাদু রান্না৷
advertisement
1/7
LPG সঙ্কট, সিলিন্ডার শেষ হয়ে আসছে? চিন্তা নেই, অল্প গ্যাসেই সুস্বাদু রান্নার টিপস
ইরানের যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাসে সঙ্কটপূর্ণ পরিস্থিতি৷ এলপিজির সঙ্কট আটকাতে আগেই গ্যাস বুকিংয়ের সময়সীমা ২১ দিন করেছিল কেন্দ্র। এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম। সোমবার নির্দেশ দেওয়া হয়েছে, ২৫ দিন আগে করা যাবে না দ্বিতীয় গ্যাসের বুকিং।
advertisement
2/7
একেই বাড়তি দাম, তায় সঙ্কট৷ সব মিলিয়ে গ্যাসের আগুনে জ্বলছে মধ্যবিত্তের রান্নাঘর৷ এমন পরিস্থিতিতে রান্নার গ্যাস শেষের আশঙ্কায় চিন্তান্বিত প্রতিটি পরিবার৷ বিশেষত যাদের গ্যাস প্রায় শেষের পথে তাদের রাতের ঘুম উড়েছে৷ কিন্তু জানেন কী একেবারে কম গ্যাস খরচ করেও দিব্যি করা যায় সুস্বাদু রান্না৷
advertisement
3/7
কম গ্যাসে রান্না করার জন্য জানতে হবে কয়েকটি হ্যাক৷ এগুলি কাজে লাগিয়ে রাঁধলেই অনেক কম গ্যাসে পুরো পরিবারের রান্না সম্পূর্ণ হয়ে যাবে৷ কঠিন পরিস্থিতি মোকাবিলার সেরা টিপস রইল এই প্রতিবেদনে৷
advertisement
4/7
ভেজা পাত্রে রান্না করবেন না: সিলিন্ডারে গ্যাস কম থাকলে কখনও ভেজা পাত্র ওভেনে বসাবেন না। এতে বেশি জ্বালানি খরচ হয়। তাই গ্যাস চালু করার আগে পাত্রগুলো ভাল করে কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন।
advertisement
5/7
ঢেকে রান্না করুন: গ্যাস বাঁচাতে চাইলে খাবার সবসময় ঢেকে রান্না করুন। এতে ভাপের কারণে খাবার দ্রুত সেদ্ধ হয় এবং গ্যাসের খরচও কম হয়।
advertisement
6/7
প্রেশার কুকারে রান্না করুন: অনেক দ্রুত ভাত এবং অন্যান্য অনেক খাবার রান্নার সেরা উপায় হল প্রেশার কুকারে রান্না৷ কুকারে খাবার খুব দ্রুত রান্না হয়। তাই কম গ্যাসে রান্না করতে চাইলে যতটা সম্ভব প্রেশার কুকার ব্যবহার করা ভাল
advertisement
7/7
ফ্রিজকে আরও কাজে লাগান: যদি মনে হয় গ্যাস শেষ হয়ে আসছে, তাহলে ডাল বা তরকারির মতো খাবার একবারেই বেশি করে রান্না করে নিন। পরে বেঁচে থাকা খাবার ফ্রিজে রেখে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cooking Tips: LPG সঙ্কট, সিলিন্ডার শেষ হয়ে আসছে? চিন্তা নেই, একেবারে অল্প গ্যাসেই দিব্যি হবে সুস্বাদু রান্না, কম গ্যাসের খরচে রান্নার সেরা উপায় এখনই জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল