প্রথমে পেঁয়াজ কুচিয়ে বেরেস্তা করে নিন। এরপর এক কেজি মাংস নিয়ে তাতে হাফ কাপ তেল, বেরেস্তা, এক কাপ টক দই, দু’চামচ রসুন বাটা, দেড় টেবিল চামচ আদা বাটা, দুই চা চামচ লঙ্কাগুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, জয়ফল বাটা এক চা চামচ, গরম মসলার গুঁড়ো এক টেবিল চামচ, জয়ত্রী খুব সামান্য, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দু’ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার হাফ কেজি বিরিয়ানি চাল ভাল করে ধুয়ে কিছুটা আটা নিয়ে মেখে আলাদা করে রেখে দিন। এরপর আলু ধুয়ে তাতে অল্প জাফরানি রং মাখিয়ে নিতে হবে। হাঁড়িতে জল ফুটিয়ে তাতে চালগুলি ফেলে দিয়ে এক চা চামচ শাহী জিরা দিয়ে দিতে হবে।
advertisement
আরও পড়ুন: আমন্ড ভিজিয়ে খেতে গিয়ে ঠিক এই ভুলটি করছেন! শরীরে ঢুকছে ‘বিষ’! আরও ক্ষতির আগে সাবধান
আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের কি কলা খাওয়া উচিত? বিষ না মহৌষধ, খাওয়ার আগে আসল সত্যিটা জানুন
চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই. তা নামিয়ে নিন। এবার আলুগুলি ভেজে তুলুন। এরপর আলাদা একটি পাত্রে ম্যারিনেট করা মাংস নায়ে তার উপরে আলু সাজিয়ে উপরে আধসেদ্ধ ভাত ভালো করে ছড়িয়ে নিয়ে এক টেবিল চামচ কেওড়ার জল, এক টেবিল চামচ গোলাপ জল, নুন স্বাদমতো, দুই টেবিল চামচ ঘি ও সবশেষে এক কাপ দুধ দিয়ে দিতে হবে। এবার মেখে রাখা আটা দিয়ে পাত্রের মুখে লাগিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে। গরম তাওয়ার উপরে বিরিয়ানির পাত্রটি বসিয়ে ভারি কিছু দিয়ে চাপা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট এবং আঁচ কমিয়ে চল্লিশ মিনিট রান্না করলেই হয়ে যাবে স্বাদে-গন্ধে অতুলনীয় বিরিয়ানি।
সুমন সাহা





