ফ্রিজারে বরফের পাহাড়...? এই '১০ মিনিটের' তুক শিখে নিন, নিমেষে গলিয়ে দেবে ইটের মতো শক্ত বরফ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Fridge Tips: আপনার ফ্রিজারে কি দু'দিন পর পরই বরফের পাহাড় জমে যায়? একটা সামান্য খাবার বার করতে গিয়ে হিমশিম হতে হয়। ঘণ্টার পর ঘণ্টা ফ্রিজ নিয়ে চলে কুস্তি? তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। সঠিক উপায় জানলে বরফ সরাতে খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয় না। তিনটি মোক্ষম কৌশলে আপনি সহজেই বরফ সরাতে পারেন আপনিও। বেগ পেতে হবে না, বাঁচবে সময়।
advertisement
1/15

আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই একটি রেফ্রিজারেটর থাকে। আসলে ফ্রিজ না থাকলে আমরা কার্যত অসহায়। কারণ আমাদের দৈনন্দিন কাজকে অনেকটাই সহজ করে দেয় এই গ্যাজেট।
advertisement
2/15
কিন্তু যদি রেফ্রিজারেটরই আপনার সমস্যা বাড়িয়ে দেয়? আপনি নিশ্চয়ই ভাবছেন আমরা কী নিয়ে কথা বলছি। তাহলে, আগে বলুন তো আজকাল আপনার ফ্রিজারটি কি 'আইসল্যান্ড'-এর মতো দেখতে লাগে?
advertisement
3/15
পরিস্থিতি কি এমন হয়েছে যে ফ্রিজার থেকে এক প্যাকেট মটরশুঁটি বা এক বাক্স আইসক্রিম বের করতে আপনাকে হাতড়ে বেড়াতে হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি নিশ্চই চিন্তায় পড়ে যান প্রায়ই এই সমস্যার হাত থেকে কী করে বাঁচবেন ভেবে।
advertisement
4/15
আসলে ফ্রিজারের এই পুরু বরফের স্তর শুধু জায়গাই দখল করে না, এটি আপনার রেফ্রিজারেটরের আয়ু এবং আপনার খরচের জন্যও ক্ষতিকর। কারণ, ফ্রিজারে বরফের স্তর জমে গেলে বিদ্যুৎ বিলও অনেক বেড়ে যেতে পারে।
advertisement
5/15
দেখে থাকবেন, বিশেষত সিঙ্গেল ডোর ফ্রিজের ক্ষেত্রে এই সমস্যা সবথেকে বেশি হলেও অনেকের বাড়িতেই ডাবল ডোর ফ্রিজেও ফ্রিজারের অংশে পুরু বরফ জমে যেতে দেখা যায়। মাঝে মাঝে বরফের স্তূপ এতটাই বেড়ে যায় যে কিছু ঢোকানো বা বের করা যায় না।
advertisement
6/15
এই বরফ সরানোর জন্য, আপনি প্রায়ই হয়ত ছুরি, কাঁচি বা স্ক্রুড্রাইভারের মতো ধারালো জিনিস দিয়ে চেঁছে ফেলার চেষ্টা করেন। কিন্তু এমনটা করা খুব বিপজ্জনক হতে পারে এবং এতে উল্টে আপনার ফ্রিজের গ্যাসের পাইপ ফেটে যেতে পারে।
advertisement
7/15
আপনি জেনে অবাক হবেন যে, এত কষ্টের কোনও প্রয়োজনই নেই। সহজ কৌশলের মাধ্যমে, আপনি মিনিটের মধ্যে আপনার ফ্রিজারের জমে থাকা বরফ সহজেই গলিয়ে ফেলতে পারেন।
advertisement
8/15
কিন্তু সঠিক কৌশল জানলে এই বরফের পাহাড় গলে যেতে পারে জাস্ট চুটকিতে। মাথা চুলকাচ্ছেন? তাহলে চলুন আজ এই প্রতিবেদনে আপনাকে শিখিয়ে দিই সেই ছোট্ট তিন টোটকা যা মিনিটের মধ্যেই গলিয়ে জল করে দেবে সব বরফ।
advertisement
9/15
আপনি যদি আপনার ফ্রিজারের জমে থাকা বরফ সরাতে চান, তবে কিছু করার আগে রেফ্রিজারেটরের প্লাগ খুলে ফেলুন। খাবারের জিনিসগুলি একটি ব্যাগ দিয়ে ঢেকে দিন। এছাড়াও, জল যাতে না ছিটকে পড়ে সেজন্য ফ্রিজারের নীচে এবং চারপাশে তোয়ালে রাখুন।
advertisement
10/15
ফ্রিজারের বরফ পরিষ্কার করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলি শিখুন:১. দ্রুত বরফ গলানোর জন্য ফুটন্ত জল ব্যবহার করুন।জমে থাকা বরফ দ্রুত গলানোর জন্য, সবচেয়ে ভাল উপায় হল ফ্রিজারের ভেতরে এক বাটি ফুটন্ত জল রাখা।
advertisement
11/15
২)একটি তাপ-সহনশীল বাটিতে ফুটন্ত জল ঢালুন।৩) এটি ফ্রিজারের ভিতরে রাখুন এবং দরজা বন্ধ করুন।১৫-২০ মিনিটের মধ্যে বাষ্প বরফকে নরম করে দেবে এবং তা নিজে থেকেই গলে গলে পড়তে শুরু করবে।
advertisement
12/15
২. পুরু বরফের জন্য ফ্যানের কৌশল:যদি বরফ খুব বেশি জমে যায়, আপনি ফ্যানের ট্রিকটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ফ্রিজারের সামনে একটি টেবিল ফ্যান রাখুন। এই ফ্যানের হাওয়ার ফলে বাতাস ঢুকে গলন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
advertisement
13/15
বরফ সরানোর সময় সতর্ক থাকুন:বরফ সরানোর সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বদা প্লাস্টিকের সরঞ্জাম ব্যবহার করুন। বরফ সরানোর জন্য ধারালো বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রকৃতপক্ষে, ছুরি বা কাঁচি ফ্রিজারের ক্ষতি করতে পারে।
advertisement
14/15
বরফ পুরোপুরি গলে গেলে, ফ্রিজার বন্ধ করার আগে ভিতরের দেয়ালগুলি আগে ভাল ভাবে মুছে শুকিয়ে নিন। এরপর ফ্রিজারের ভিতরে কোনও আর্দ্রতা রাখবেন না, অন্যথায় বরফ দ্রুত জমে যাবে। এটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেই এটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেই ফ্রিজটি চালু করুন এবং জিনিসপত্র গুছিয়ে রাখুন।
advertisement
15/15
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ফ্রিজারে বরফের পাহাড়...? এই '১০ মিনিটের' তুক শিখে নিন, নিমেষে গলিয়ে দেবে ইটের মতো শক্ত বরফ!