উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, (কলকাতা) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার গভারমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর জয়দীপ ভট্টাচার্য, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, আন্তর্জাতিক স্তরে শিল্পচর্চার এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিভিন্ন দেশের শিল্পীরা একসঙ্গে নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পান। একই সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের পথও আরও প্রসারিত হয়।
advertisement
দর্শকদের সুবিধার্থে দুটি পৃথক জোনে ভাগ করা হয়েছে এই ফেস্টিভ্যালকে। প্রথম জোনটি মূলত ওল্ড দিঘার ঝাউবন এলাকা জুড়ে বিস্তৃত। এখানে শিল্পীদের জন্য তৈরি করা হয়েছে দুটি বিশেষ গ্যালারি। প্রথিতযশা শিল্পীদের জন্য ‘প্রফেশনাল আর্ট গ্যালারি (দ্য গ্র্যান্ড এক্সিবিশন)’ এবং কনিষ্ঠ প্রতিভাদের জন্য ‘জুনিয়র আর্ট গ্যালারি’। এই জোনে দেশ-বিদেশের প্রায় ১০০ জন শিল্পী অংশ নেন। লাইভ চিত্রাঙ্কন, ভাস্কর্য, ইনস্টলেশন আর্ট এবং স্যান্ড আর্ট দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। পাশাপাশি বাংলার লোকসংস্কৃতির ছোঁয়া দিতে আয়োজন করা হয় বাউল গান ও সাঁওতালি নৃত্যের।
আরও পড়ুন: ট্রেনের ভরসার দিন শেষ! এবার বাসে চড়েই সিউড়ি থেকে সোজা যাওয়া যাবে দিঘা! দেখে নিন সময়সূচি ও ভাড়া
অন্যদিকে দ্বিতীয় জোনে আয়োজন করা হয় ‘ডান্স এবং মিউজিক ফেস্টিভ্যাল’। এই আর্ট ফেস্টিভ্যালে দেশ-বিদেশের প্রায় ১৫০ জন শিল্পী অংশ নেন। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল এবং ভুটান থেকে শিল্পীরা যোগ দেন। বিভিন্ন ধরনের সঙ্গীত ও নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে মঞ্চ। পর্যটকদের ভিড়েও জমে ওঠে ফেস্টিভ্যাল। সব মিলিয়ে ‘৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভ্যাল’ দিঘার পর্যটনে এক নতুন মাত্রা যোগ করেছে।





