TRENDING:

Murshidabad News: দোরগোড়ায় নির্বাচন! এ বারের ভোট, তাঁর শহর তথা জেলার উন্নয়ন নিয়ে কী ভাবছেন মীর জাফরের বংশধর ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা? জানুন

Last Updated:

Murshidabad News: দোরগোড়ায় নির্বাচন। কী হবে ফলাফল, তাঁর শহর তথা জেলার কী কী উন্নয়ন হয়েছে বা হবে? নিজের মতামত জানালেন মীরজাফরের বংশধর ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস। পলাশির যুদ্ধ, নবাব সিরাজ-উদ-দৌলার হার, বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন…আরও কত কী! একসময় বাংলার নবাবদের প্রিয় শহর ছিল মুর্শিদাবাদ। বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত এই জেলা বহু মানুষের প্রিয় পর্যটন কেন্দ্রও বটে। নবাব আমলের প্রচুর স্মৃতি এখনও ছড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক জেলা জুড়ে। ইতিহাসে মোড়া এই জেলার আনাচে কানাচে রয়েছে অনেক গল্প। পশ্চিমবঙ্গের নিরিখে এই জেলার গুরুত্বও অনেক।
advertisement

মুর্শিদাবাদ শহর একটা সময় ছিল বামেদের দুর্গ। লাগাতার ফরওয়ার্ড ব্লক এই আসন জয়লাভ করে আসে।পরে কংগ্রেস এখন বর্তমানে বিজেপির দখলে এই আসন। বিগত পাঁচ বছরে আমূল পরিবর্তন হয়েছে শহরের। বিধায়ক তহবিল থেকে একাধিক উন্নয়ন করা হয়েছে। ঠিক তেমনই রাজ্যে সরকারের উদ্যোগে পর্যটন মানচিত্রে আরও জায়গা পেয়েছে এই শহর। কিন্তু এ বছর নির্বাচন নিয়ে কী ভাবছেন ছোটে নবাব রেজা আলি মির্জা? তাঁর কথায়, মুর্শিদাবাদের ভোট মানেই ছিল বারুদ আর গুলি।এখন সেগুলো নেই, হিংসা হানাহানি নেই। তাঁর আশা, শান্তিপূর্ণ নির্বাচন হোক, জেলায় উন্নয়ন হোক। মুর্শিদাবাদে সেভাবে শিল্প বা কলকারখানা নেই, ফলে এই শহরে পর্যটন আরও বিকশিত হোক, চাইছেন মীরজাফরের বংশধর সৈয়দ রেজা আলি মির্জা ।

advertisement

আরও পড়ুন : ‘বিশ্বের কাজু-রাজধানী’ বলা হয় ভারতের কোন শহরকে? জেনারেল নলেজ স্ট্রং হলে আপনিই পারবেন সঠিক উত্তর বলতে! ঠিক জানেন কিনা মিলিয়ে নিন এক ক্লিকে!

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দোরগোড়ায় নির্বাচন! এ বারের ভোট, তাঁর শহর তথা জেলার উন্নয়ন নিয়ে কী ভাবছেন মীর জাফরের বংশধর ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা? জানুন
আরও দেখুন

১৭৫৭ সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশের সহায়তায় মসনদে বসেন মীরজাফর। তাঁর ১৫-তম বংশধর মহম্মদ রেজা আলি মির্জা। যিনি মুর্শিদাবাদে ‘ছোটে নবাব’ নামে পরিচিত। এখনও ‘কিল্লা নিজামত’ এলাকার ঘণ্টাঘরের কাছে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। ১৬-তম বংশধর সৈয়দ মহম্মদ ফাহিম মির্জাও বাবার সঙ্গে একই বাড়িতে থাকেন। ‘কিল্লা নিজামত’ চত্বরে নবাব পরিবারের বহু সদস্যর বাস।  ঘণ্টাঘরের সামনে দাঁড়িয়ে অকপট রেজা আলি মির্জা জানিয়েছেন, মুর্শিদাবাদ মানেই আম ও রেশমশিল্পের জেলা। কিন্তু এই স্থান ইতিহাসেরও। আরও পর্যটন গুরুত্ব পাক, যেই নির্বাচনে জয়ী হোক তারা শহর নিয়ে ভাবুক চাইছেন ছোটে নবাবও।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: দোরগোড়ায় নির্বাচন! এ বারের ভোট, তাঁর শহর তথা জেলার উন্নয়ন নিয়ে কী ভাবছেন মীর জাফরের বংশধর ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল