advertisement

Digha Tourism: সমুদ্রতটে লাইভ পেইন্টিং, নাচ-গান, স্যান্ড আর্ট...! দিঘার ঝাউবনে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল, উপচে পড়ছে ভিড়

Last Updated:

Digha Tourism: দিঘায় শুরু হল ৫ম আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল। দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে লাইভ আর্ট, স্যান্ড আর্ট, সঙ্গীত ও নৃত্যে মুখর সমুদ্রতট, বাড়ছে পর্যটকদের আকর্ষণ

+
আর্ট

আর্ট ফেস্টিভ্যালে 

দিঘা, মদন মাইতি: পর্যটন নগরী দিঘার সমুদ্রতটে এবার বিশ্বশিল্পের আসর। বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত হল ‘৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভ্যাল’। ওল্ড দিঘার হোটেল সি-হক সংলগ্ন ঝাউবনে এই বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন হয়। আয়োজক সংস্থা বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট-এর সম্পাদক বিষ্ণু মাইতি জানান, দিঘার পর্যটনকে বিশ্বদরবারে জনপ্রিয় করতে এবং লোকসংস্কৃতির সাথে আধুনিক শিল্পের মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন। সমুদ্রতটের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই শিল্পের এই আয়োজন পর্যটকদেরও বিশেষভাবে আকৃষ্ট করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, (কলকাতা) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার গভারমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর জয়দীপ ভট্টাচার্য, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, আন্তর্জাতিক স্তরে শিল্পচর্চার এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিভিন্ন দেশের শিল্পীরা একসঙ্গে নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পান। একই সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের পথও আরও প্রসারিত হয়।
advertisement
আরও পড়ুন: পর্যটকদের জন্য ধামাকা অফার! এপ্রিল থেকেই নিয়মিত চলবে সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার, দেখে নিন সময়সূচি
দর্শকদের সুবিধার্থে দুটি পৃথক জোনে ভাগ করা হয়েছে এই ফেস্টিভ্যালকে। প্রথম জোনটি মূলত ওল্ড দিঘার ঝাউবন এলাকা জুড়ে বিস্তৃত। এখানে শিল্পীদের জন্য তৈরি করা হয়েছে দুটি বিশেষ গ্যালারি। প্রথিতযশা শিল্পীদের জন্য ‘প্রফেশনাল আর্ট গ্যালারি (দ্য গ্র্যান্ড এক্সিবিশন)’ এবং কনিষ্ঠ প্রতিভাদের জন্য ‘জুনিয়র আর্ট গ্যালারি’। এই জোনে দেশ-বিদেশের প্রায় ১০০ জন শিল্পী অংশ নেন। লাইভ চিত্রাঙ্কন, ভাস্কর্য, ইনস্টলেশন আর্ট এবং স্যান্ড আর্ট দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। পাশাপাশি বাংলার লোকসংস্কৃতির ছোঁয়া দিতে আয়োজন করা হয় বাউল গান ও সাঁওতালি নৃত্যের।
advertisement
advertisement
আরও পড়ুন: ট্রেনের ভরসার দিন শেষ! এবার বাসে চড়েই সিউড়ি থেকে সোজা যাওয়া যাবে দিঘা! দেখে নিন সময়সূচি ও ভাড়া
অন্যদিকে দ্বিতীয় জোনে আয়োজন করা হয় ‘ডান্স এবং মিউজিক ফেস্টিভ্যাল’। এই আর্ট ফেস্টিভ্যালে দেশ-বিদেশের প্রায় ১৫০ জন শিল্পী অংশ নেন। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল এবং ভুটান থেকে শিল্পীরা যোগ দেন। বিভিন্ন ধরনের সঙ্গীত ও নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে মঞ্চ। পর্যটকদের ভিড়েও জমে ওঠে ফেস্টিভ্যাল। সব মিলিয়ে ‘৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভ্যাল’ দিঘার পর্যটনে এক নতুন মাত্রা যোগ করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Digha Tourism: সমুদ্রতটে লাইভ পেইন্টিং, নাচ-গান, স্যান্ড আর্ট...! দিঘার ঝাউবনে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল, উপচে পড়ছে ভিড়
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement