TRENDING:

Health Tips: শীত মানেই পাতে গাজর! কারা খাবেন, কারা খাবেন না এই সবজি? জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:

Health Tips: শীত কাল মানেই নানা মরশুমি ফল, শাক সবজির সম্ভার। শরীর স্বাস্থ্য ভাল রাখতে সবজি অন্যতম একটি খাদ্য। সবজিতে ভিটামিন, মিনারেল থাকে প্রচুর। সবজির গুণে রক্ষা পেতে পারেন নানা রোগ থেকেও...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: শীতকাল মানেই নানা মরশুমি ফল, শাক সবজির সম্ভার। শরীর স্বাস্থ্য ভাল রাখতে সবজি অন্যতম একটি খাদ্য। সবজিতে ভিটামিন, মিনারেল থাকে প্রচুর। সবজির গুণে রক্ষা পেতে পারেন নানা রোগ থেকেও। তবে আপনি কী জানেন এই সবজির রস রোজ সকালে এক গ্লাস পান করলে ক্যানসারের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর ত্বকও হয়ে উঠবে সুন্দর।
advertisement

শুধু তাই নয়, চোখের চশমাও ব্যবহার করতে হবে না। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তা হলে আপনিও খাদ্য তালিকায় রাখুন এই সবজি। কিন্তু কি এই সবজি? খুবই পরিচিত এই শীতকালীন সবজি গাজর। গাজর খাওয়ার চল সব বাঙালি পরিবারের মধ্যেই রয়েছে। বাচ্চার টিফিন থেকে শুরু করে স্যান্ডউইচ, ভেজিটেবল চপ-সহ নানা তরকারিতে মেশানো হয় এই সবজি। কাঁচা স্যালাড হিসেবেও খান অনেকেই।

advertisement

আরও পড়ুনঃ কয়েকদিনেই দ্বিগুণ লাভ! ছোট্ট অনামি এই ফল চাষ, মালামাল হচ্ছেন চাষিরা

কেউ আবার শরীর চাঙ্গা রাখতে রোজ সকালে গাজরের রস খান। তবে মুশকিল অন্য জায়গায়, বেশিরভাগ মানুষ এই সবজির গুণ সম্পর্কে জানেন না। চিকিৎসক উত্তরা সাহা জানান, গাজরে রয়েছে ক্যানসার প্রতিরোধ ক্ষমতা। গাজরে থাকা বিটা ক্যারোটিন শীতকালীন শরীরের কালচে ভাব দূর করে। গাজরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। তাই চোখের সমস্যা দূর করতেও কার্যকরী এই গাজর।

advertisement

View More

তবে গাজরে মধ্যে চিনি দিয়ে অথবা মিষ্টি জাতীয় দ্রব্য গাজরে মিশিয়ে খেলে গাজরের কার্যকারিতা গুণ নষ্ট হয়ে যায়। তাই চিনি ব্যতীত শুধু গাজর সালাড হিসেবে কিংবা স্মুদি বানিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি। গাজর খেলে ইমিউনিটি পাওয়ারও বাড়ে। তাই এ বার শীতে আপনার খাদ্য তালিকায় গাজর কিন্তু রাখতেই পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুরজিৎ দে

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: শীত মানেই পাতে গাজর! কারা খাবেন, কারা খাবেন না এই সবজি? জানুন বিশেষজ্ঞের মত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল