advertisement
সৌরভ চক্রবর্তীকে হারিয়ে সুমন কঞ্জিলাল বিধায়ক হয়েছিলেন আলিপুরদুয়ারে। বিধানসভায় বিজেপির ভাল বক্তাদের মধ্যে প্রথম সারিতে নাম রয়েছে সুমন কাঞ্জিলালের। সেই সুমন রবিবার কলকাতায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জন বার্লার বিরুদ্ধে অভিযোগ তুলেই তৃণমূলের শিবিরে। জন বার্লা কাজে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ তোলেন সুমন।
advertisement
সূত্রের খবর, বিগত কিছু সময় ধরেই আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার প্রতি ক্ষোভ তৈরি হয়েছিল সুমন কাঞ্জিলালের। এর কারণ হিসেবে সুমন কাঞ্জিলাল শিবিরের দাবি, এলাকার উন্নয়নে জন বার্লা কোনওরকম সহযোগিতা করছিলেন না। আর সেই কারণে ভোটের সময় সুমন কাঞ্জিলাল মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন, সেই সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করতে পারছিলেন না। মূলত সেই কারণেই তাঁর এই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2023 7:11 PM IST
