TRENDING:

মালদহ কালিয়াচক মোথাবাড়ির 'মাস্টারমাইন্ডের' যোগ নিউটাউনেও...? মোফাক্কেরুল ইসলামের নয়া কীর্তি প্রকাশ্যে

Last Updated:

Moffakerul Islam: এবার নিউটাউন যোগ! মালদা কালিয়াচক মোথাবাড়ির 'মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলামের ঠিকানায় খোঁজ করতেই প্রকাশ্যে তার বিরাট কীর্তি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মালদা কালিয়াচক মোথাবাড়ি ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের নয়া কীর্তি প্রকাশ্যে। নিউ টাউন তারুলিয়া এলাকায় ২০১৪ সালে প্রথম ভাড়া আসে এই মোফাক্কেরুল ইসলাম। সূত্রের খবর, যে বাড়িটিতে থাকতে শুরু করে সে সেই বাড়ির মালিক ছিলেন সত্যিয়া জাদেজা এবং বাসন্তী জাদেজা। জানা যাচ্ছে তাঁরা একটি বিরল রোগে ২০১৪ সালে মারা যাওয়ার পরে সেই বাড়ি ভাড়া দেয় বাসন্তী জাদেজার মা পূর্ণিমা জাদেজা এবং ভাই সোমনাথ বিশ্বাস।
মোথাবাড়ির 'মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম
মোথাবাড়ির 'মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম
advertisement

সূত্রের খবর, ভাড়া দেওয়ার কয়েক মাসের মধ্যেই বর্তমান সেই সময়ে যারা বাড়ির মালিক ছিলেন তাদেরকেই বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয় গোটা বাড়ি দখল করে নেয় মোফাক্কেরুল ইসলাম। কখনও কোর্টের ভয় কখনও প্রশাসনিক ভয় আবার কখনও প্রাণনাশের হুমকি দেওয়া হত। সবাইকে নাকি বাড়ি থেকে জোর করে বের করে দেয় এই মোফাক্কেরুল ইসলাম।

advertisement

আরও পড়ুন: ভারতে ১ ডলারের ‘মূল্য’ কত হল জানেন…? চমকাবেন ‘রেট’ শুনলেই!

বর্তমানে যাঁরা বাড়ির মালিক তাঁরা কোনও প্রকারে টোটো চালিয়ে নিজেদের রুটি রোজগার করে দিন কাটাচ্ছেন তাঁরা। অভিযোগ, মোফাক্কেরুল ইসলামের ভয়ে সেই বাড়ি ছেড়ে দেয় তাঁরা। দের কাঠা জমির উপরে তিনতলা বাড়ি, গোটা বাড়ি ইতিমধ্যেই দখল করে নিয়েছে মোফাক্কেরুল ইসলাম।

advertisement

মোফাক্কেরুলের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পরেই শাস্তির দাবি জানাচ্ছে অভিযুক্তের সেই পরিবার। তাঁদের একদিন জোর করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল যে মোফাক্কেরুল তার কীর্তি প্রকাশ্যে আনতে মরিয়া সেই পরিবার। অভিযোগ, যদিও সেই বাড়ি ছেড়ে বর্তমানে পাশেই আরও একটি বড় তিন তলা ফ্ল্যাট কিনেছে মোফাক্কেরুল ইসলাম। তাও সেই বাড়ির দখলদারি কোনও ভাবেই ছাড়েনি মোফাক্কেরুল।

advertisement

কালিয়াচকের ঘটনায় মোফাক্কেরুলের গ্রেফতারির খবর পড়ে গোটা এলাকার মানুষও অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছে এবং এই ঘটনার চরম নিন্দা করছে । অন্যদিকে অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরে কিছুটা হলেও বাড়ির মালিক আশার আলো দেখছেন বাড়ি ফিরে পাওয়ার বিষয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
আচমকা ধাক্কাধাক্কি, প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার অধীর চৌধুরী! গুরুতর অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার
আরও দেখুন

প্রতিবেশীদের কোথায়, সেভাবে এলাকায় মেলামেশা করত না মোফাক্কেরুল ইসলাম। কিন্তু এরকম ঘটনা আগেও তিনি ঘটিয়েছেন ফেসবুক থেকে নানা উস্কানিমূলক পোস্ট দিয়ে ভাইরাল হয়েছেন তিনি একাধিক বার। সবমিলিয়ে দোষীর শাস্তির দাবি জানাচ্ছে এখন নিউটাউনের এই এলাকার মানুষ। যদিও এরইমধ্যে মোফাক্কেরুলের গ্রেফতারির খবর পাওয়ার পর থেকেই দুটি বাড়ি তালা বন্ধ অবস্থায় পরে রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মালদহ কালিয়াচক মোথাবাড়ির 'মাস্টারমাইন্ডের' যোগ নিউটাউনেও...? মোফাক্কেরুল ইসলামের নয়া কীর্তি প্রকাশ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল