কেন্দ্রীয় কর্মীদের সিনিয়রিটি ও পে-স্কেল অনুযায়ী দায়িত্ব বণ্টন। জেলায় মাইক্রো অবজার্ভার রাখার প্রয়োজন নেই ।বেশি সংখ্যায় মহিলা পোলিং পার্টি গঠনের উপর জোর। বিএলও-দের ভোটকেন্দ্রে নিয়োগ করে মোবাইল ডিপোজিশন ব্যবস্থা সহজ করা হবে। পোলিং পার্টিতে ‘সিনিওরিটি’ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মী ছাড় (exemption) শুধুমাত্র অত্যন্ত জরুরি ক্ষেত্রে সীমিত রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
advertisement
ভোটকর্মীদের জন্য সুখবরও রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা দুর্ঘটনার শিকার হন, তাহলে বিনামূল্যে মিলবে চিকিত্সা। যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকারই। বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র দফতর।
এদিকে শনিবার নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মসূচি শুরু করবেন আসানসোলের বারাবনী থেকে, যেখানে প্রথম জনসভা হবে। এর পর তিনি বীরভূমে গিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। পরে হাসন কেন্দ্রেও প্রচার সভা করবেন অভিষেক। অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের গাজোলে একটি জনসভা দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এর পর মালদহ শহরে একটি মিছিলেও অংশ নেবেন তিনি।
