TRENDING:

West Bengal Election 2026: জমা পড়েনি কোনও ফর্ম-৬! তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিয়ে পোস্ট নির্বাচন কমিশনের

Last Updated:

কোনও ফর্ম-৬ জমা পড়েনি বলে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের এক্স (টুইটার) হ্যান্ডেলের একটি পোস্টকে ট্যাগ করে এ বার কড়া বার্তা দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোনও ফর্ম-৬ জমা পড়েনি। তৃণমূল কংগ্রেসের তরফে করা এক্স হ্যান্ডেল এর পোস্টকে ট্যাগ করে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কড়া বার্তা। ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর যারা ডিলিটেড ক্যাটাগরিতে ছিলেন তাদের তরফেই বেশিরভাগ আবেদন জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দফতরে। যদিও এই আবেদন গুলি পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে। তৃণমূল কংগ্রেসের পোস্টকে ট্যাগ করে এবার উত্তর পাঠাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর। এই ধরনের খবর বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনই পোস্ট করে দাবি সিইও দফতরের।
কী জানাল কমিশন?
কী জানাল কমিশন?
advertisement

অন্যদিকে, এখনও পর্যন্ত কত আবেদন জমা পড়েছে সেই বিষয়ে জানাল নির্বাচন কমিশন।

গত কয়েকদিনে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ভোটার তালিকায় নাম তোলার জন্য ৮০০০ আবেদন জমা পড়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দফতর। যে আবেদন গুলি জমা পড়েছে সেগুলি সংশ্লিষ্ট জেলার জেলাশাসক দের পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছর ভাত ছুঁয়েও দেখেননি...! কাজু-কিসমিস-খেজুরে ভরসা, প্রচারে ব্যস্ত এই তৃণমূল প্রার্থী
আরও দেখুন

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের তরফে এর আগে অভিযোগ জানানো হয়েছিল ৩০ হাজার ফর্ম-৬ জমা পড়েছে ceo দফতরে। Ceo দফতরে কেন ফর্ম ৬ জমা দেওয়া হবে তা নিয়েও প্রশ্ন তোলা হয় তৃণমূল কংগ্রেস এর তরফে। এবার ceo অফিস এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল ওই দফতরে ৮ হাজার আবেদন জমা পড়েছে গত কয়েকদিনে। তবে সেগুলো ফর্ম ৬, ফর্ম ৭ নাকি ফর্ম ৮ তা স্পষ্ট করল না ceo দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election 2026: জমা পড়েনি কোনও ফর্ম-৬! তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিয়ে পোস্ট নির্বাচন কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল