TRENDING:

ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণে কড়া নিয়ম! ASD তালিকা নিয়েও নির্দেশিকা জারি সিইও দফতরের

Last Updated:

ভোটের আগে ভুয়ো ভোট রুখতে ও প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস) বিতরণ এবং এএসডি তালিকা তৈরিতে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নতুন নিয়মে প্রতিটি ধাপে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিএলও-দের নিরপেক্ষ ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোটের আগে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস) বিতরণ ও এএসডি (Absent, Shifted, Dead) তালিকা তৈরিতে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলাশাসকদের কাছে পাঠানো ওই নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে একাধিক কঠোর নিয়ম মানতে হবে।
News18
News18
advertisement

নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রে মাত্র একটি সেট ভিআইএস ছাপানো হবে। মনোনয়ন জমার শেষ দিন থেকে ভোটের পাঁচ দিন আগে পর্যন্ত এই স্লিপ বিতরণ চলবে। বুথ লেভেল অফিসার (বিএলও)-দের মাধ্যমেই স্বাক্ষরসহ ভিআইএস বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে। শুধুমাত্র সংশ্লিষ্ট ভোটার বা তাঁর পরিবারের কোনও প্রাপ্তবয়স্ক সদস্যের হাতেই এই স্লিপ তুলে দেওয়া যাবে। একসঙ্গে বা বাল্ক আকারে ভিআইএস বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

advertisement

বড় পদক্ষেপ কমিশনের! কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকেই নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ তামিলনাড়ুতে

ভ্যাঁপসা গরমে টয়লেটে আটকে ছাত্র! বাইরে থেকে তালা! আড়াই ঘণ্টার আর্তনাদও পৌঁছল না পুলিশের কানে

ভিআইএস দেওয়ার সময় প্রাপক ব্যক্তির স্বাক্ষর বা আঙুলের ছাপ নেওয়া বাধ্যতামূলক। বিতরণ প্রক্রিয়া শেষ হলে ভোটের তিন দিন আগে সমস্ত নথি ইআরও-র কাছে জমা দিতে হবে। বিতরণের সময় রাজনৈতিক দলের এজেন্টরা বিএলও-দের সঙ্গে থাকতে পারবেন, তবে বিএলও-দের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কোনও অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপের কথাও উল্লেখ রয়েছে।

advertisement

যেসব ভিআইএস বিতরণ করা যাবে না, সেগুলি সিল করে আরও/এআরও-র কাছে জমা রাখতে হবে এবং পরে আর তা বিতরণ করা যাবে না। এই অবিতরিত স্লিপগুলির ভিত্তিতে বাধ্যতামূলকভাবে এএসডি তালিকা প্রস্তুত করতে হবে।

ভুয়ো ভোট রুখতে এএসডি তালিকাভুক্ত ভোটারদের জন্য বিশেষ নিয়মও জারি করা হয়েছে। এই তালিকার ভোটারদের ভোট দেওয়ার সময় ইপিক (EPIC) বা অনুমোদিত পরিচয়পত্র দেখাতে হবে। কোনও এএসডি ভোটার ভোট দিতে এলে প্রথম পোলিং অফিসার তাঁর নাম উচ্চস্বরে ঘোষণা করবেন এবং নির্দিষ্ট ফরম্যাটে একটি ঘোষণাপত্রও নিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আচমকা ধাক্কাধাক্কি, প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার অধীর চৌধুরী! গুরুতর অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার
আরও দেখুন

নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে এই সমস্ত নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণে কড়া নিয়ম! ASD তালিকা নিয়েও নির্দেশিকা জারি সিইও দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল