সূত্রের খবর, তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নজরে রাখবেন তিনি।
কমিশনের নির্দেশ অনুযায়ী, দ্রুত দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে তাঁকে। নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি নজরদারি চালাবেন তিনি এবং কমিশনকে রিপোর্ট দেবেন বলেও জানা গিয়েছে।
advertisement
মালদহের কালিয়াচক-কাণ্ডে NIA-র হাতে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ! আইজি-র সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত
সুখবর! হরমুজ পেরোল ভারতীয় LPG ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, কত গ্যাস নিয়ে কবে এসে পৌঁছবে?
জানা গিয়েছে, এর আগে প্রাক্তন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব নিতে পারবেন না বলে কমিশনকে জানান। এরপরই তাঁর জায়গায় সুপ্রতিম সরকারকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, তামিলনাড়ুর তিরুনেলভিলি জেলায় অবজারভার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় তাঁর নজরেই থাকবে। নির্বাচন কমিশনের তরফে তাঁকে যত দ্রুত সম্ভব দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। এই পদক্ষেপ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আপত্তি জানালেও কমিশন তার অবস্থানে অনড় রয়েছে।
এদিকে, সম্প্রতি নন্দীগ্রাম, ভবানীপুর-সহ একাধিক থানার ওসিকে বদল করা হয়েছে। পাশাপাশি রাজ্যের একাধিক বিডিও, থানার ওসি-সহ মোট ২৬৭ জন আধিকারিকের বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে ওই মামলার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
