advertisement

Wedding at Darjeeling Toy Train: পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন

Last Updated:

Wedding at Darjeeling Toy Train: শুধু বিয়ে নয়, জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা ব্যক্তিগত অনুষ্ঠান কিংবা ছোটখাটো উদযাপনও করা যাবে একইভাবে। ট্রেনের প্যান্ট্রি থেকে খাবারের ব্যবস্থাও থাকবে, ফলে পুরো অনুষ্ঠানটাই হয়ে উঠবে একেবারে সম্পূর্ণ ও ঝামেলামুক্ত।

+
টয়ট্রেনে

টয়ট্রেনে বসবে বিয়ের আসর

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ি পথ, মেঘে ঢাকা আকাশ আর ধীরে ছুটে চলা এক ঐতিহ্যবাহী ট্রেন, এই তিনের মেলবন্ধনেই তৈরি হচ্ছে এক নতুন স্বপ্নের মঞ্চ। দার্জিলিংয়ের বুক চিরে চলা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবার শুধু ভ্রমণের বাহন নয়, হয়ে উঠতে চলেছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বিয়ের সাক্ষী।
ভাবুন তো, চারপাশে সবুজ পাহাড়, দূরে মেঘের ভেলা, ঠিক সেই মুহূর্তেই বেজে উঠছে শঙ্খধ্বনি, আর মন্ত্রোচ্চারণের মাঝেই গাঁটছড়া বাঁধা পড়ছে। কোনো স্থির মণ্ডপ নয়, বরং চলমান এক ট্রেন যার প্রতিটি বাঁক যেন নতুন জীবনের প্রতীক। এই বিশেষ ব্যবস্থায় পুরো ট্রেন বা নির্দিষ্ট কোচ চার্টার করে সাজিয়ে তোলা যাবে নিজের মতো করে। ফুল, আলো, ঐতিহ্য কিংবা আধুনিকতার ছোঁয়া সব মিলিয়ে ট্রেনের ভেতরেই তৈরি হবে এক অনন্য বিয়ের আসর। ওপেন-এয়ার ভেস্টিবিউল কোচ থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতেই সম্পন্ন হতে পারে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান।
advertisement
আরও পড়ুনঃ উত্তরপাড়ায় আছড়ে পড়ল লাল পতাকার ঢেউ, মনোনয়ন জমা দিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা মীনাক্ষীর, দেখুন জন জোয়ারের ছবি
সবচেয়ে বড় আকর্ষণ, এই বিয়ে হবে চলমান প্রকৃতির মাঝে। ট্রেন ছুটবে দার্জিলিংয়ের আঁকাবাঁকা পথে, কখনও মেঘের ভেতর দিয়ে, কখনও সবুজ চা-বাগানের পাশ কাটিয়ে, আবার কখনও অন্ধকার টানেল পেরিয়ে আলোয় ফিরে এসে। প্রতিটি মুহূর্তই হয়ে উঠবে ছবির মতো, স্মৃতির মতো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দেখা মিলবে বিরল প্রাণীর, বক্সা এলে চুনিয়া জঙ্গল সাফারি মাস্ট! কেন জানেন?
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, শুধু বিয়ে নয়, এই উদ্যোগে জন্মদিন, ব্যক্তিগত অনুষ্ঠান কিংবা ছোটখাটো উদযাপনও করা যাবে একইভাবে। ট্রেনের প্যান্ট্রি থেকে খাবারের ব্যবস্থাও থাকবে, ফলে পুরো অনুষ্ঠানটাই হয়ে উঠবে একেবারে সম্পূর্ণ ও ঝামেলামুক্ত। আগামী এপ্রিল মাসের শেষ থেকেই শুরু হতে চলেছে এই পরিষেবা। ইতিমধ্যেই চলছে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। যারা এই পরিষেবা উপভোগ করতে চাইছেন তারা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ওয়েবসাইট থেকেই বুকিং করতে পারবেন। পাশাপাশি নিউ জলপাইগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত হেরিটেজ পরিষেবা এবং দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত নতুন জয়রাইড চালুর পরিকল্পনা এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। তবে খরচের বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wedding at Darjeeling Toy Train: পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement