advertisement

Maynaguri BJP Candidate Update: বর্তমান বিধায়ক কৌশিক না নতুন মুখ ডালিম? ময়নাগুড়ির আসল বিজেপি প্রার্থী কে, স্পষ্ট করলেন সুকান্ত

Last Updated:

কৌশিক রায় এবং ডালিম রায় দু জনেই নিজেদের ময়নাগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দাবি করে শনিবার সকালে মনোনয়ন জমা দেন৷

ময়নাগুড়ির বিজেপি প্রার্থী নিয়ে ধোঁয়াশা কাটালেন সুকান্ত৷
ময়নাগুড়ির বিজেপি প্রার্থী নিয়ে ধোঁয়াশা কাটালেন সুকান্ত৷
বিদায়ী বিধায়ক কৌশিক রায় নন, ময়নাগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডালিম রায়-ই৷ ময়নাগুড়ির আসল বিজেপি প্রার্থী কে, তা নিয়ে এ দিন সকাল থেকে তৈরি হয় বিভ্রান্তি৷ যদিও এ দিন জলপাইগুড়িতে এসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন, ময়নাগুড়ি থেকে ডালিম রায়কে প্রার্থী করেছে দল৷
প্রসঙ্গত, বিজেপি-র দ্বিতীয় প্রার্থী তালিকায় ময়নাগুড়ি কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক কৌশিক রায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি৷ সেই মতো প্রচারও শুরু করে দেন কৌশিকবাবু৷ কিন্তু চতুর্থ প্রার্থী তালিকায় আবার ময়নাগুড়ি কেন্দ্রের প্রার্থী হিসেবে ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়৷ এতেই ছড়ায় বিভ্রান্তি৷
বর্তমান বিধায়ক ডালিম রায় প্রার্থীপদ ছাড়তে নারাজ ছিলেন৷ এ দিন সকালে জলপাইগুড়িতে জেলাশাসকের দফতরে এসে বিজেপি প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দেন তিনি৷
advertisement
advertisement
কৌশিক রায় মনোনয়ন জমা করতে এসেছেন, সেই খবর পৌঁছয় বিজেপি-র চতু্র্থ প্রার্থী তালিকায় নাম থাকা ডালিম রায়ের কাছে৷ খবর পেয়েই তিনিও তড়িঘড়ি করে এসে মনোনয়ন জমা দেন৷ দু জনেই নিজেকে ময়নাগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দাবি করেন৷ ময়নাগুড়ির আসল বিজেপি প্রার্থী কে, তা নিয়ে ছড়ায় বিভ্রান্তি৷
যদিও এ দিন জলপাইগুড়ি এসে প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ডালিম রায়ই আমাদের প্রার্থী। ওঁর কাছে দলের প্রতীক রয়েছে। দলীয় নেতৃত্ব নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর ময়নাগুড়ির বর্তমান বিধায়ক কৌশিক রায় মনোনয়ন প্রত্যাহার করেন কি না, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Maynaguri BJP Candidate Update: বর্তমান বিধায়ক কৌশিক না নতুন মুখ ডালিম? ময়নাগুড়ির আসল বিজেপি প্রার্থী কে, স্পষ্ট করলেন সুকান্ত
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement