Weather Update: রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! মঙ্গলবার কালবৈশাখী, শিলাবৃষ্টির তাণ্ডব এসব জেলায়
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Weather Update: গরম থেকে অবশেষে স্বস্তির খবর, বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির পূর্বাভাস, বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
advertisement
1/6

আজ গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কাল থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
advertisement
2/6
আজ উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রা,ম পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে গরম ও অস্বস্তি করা আবহাওয়া তুলনামূলকভাবে বেশি থাকবে। কলকাতা-সহ সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কলকাতায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আজ পশ্চিমের দু-এক জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার দু দফায় বৃষ্টি হবে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে, কালবৈশাখী শিলাবৃষ্টি সম্ভাবনা থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।
advertisement
4/6
সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কালবৈশাখীর পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। বুধবার কালবৈশাখীর মুহূর্ত পরিস্থিতি হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে।
advertisement
5/6
উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। আগামীকাল থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস থাকবে।উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগের পরিস্থিতি থাকবে মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার অপরের দিকের পাঁচ জেলা এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী শিলাবৃষ্টি সহ দুর্যোগের আশঙ্কা।
advertisement
6/6
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। অন্যদিকে সোম মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।