TRENDING:

Leander Paes: সৌরভ নই, কিন্তু আমিও বাঙালি! বাংলার ছেলে কি না প্রশ্ন ওঠায় ব্যথিত, বললেন লিয়েন্ডার

Last Updated:

Leander Paes: সৌরভ গঙ্গোপাধ্যায় নন, তবে তিনিও বাঙালি৷ শনিবার কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় নন, তবে তিনিও আদ্যপান্ত বাঙালি৷ তাঁর বাঙালিসত্ত্বা নিয়ে কেউ প্রশ্ন তুললে কষ্ট পান তিনি৷ শনিবার এমনই জানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷ এদিন মেসির বাংলা সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলারও তীব্র নিন্দা করেছেন তিনি৷
সৌরভ নই, কিন্তু আমিও বাঙালি! বাংলার ছেলে কি না প্রশ্ন ওঠায় ব্যথিত, বললেন লিয়েন্ডার
সৌরভ নই, কিন্তু আমিও বাঙালি! বাংলার ছেলে কি না প্রশ্ন ওঠায় ব্যথিত, বললেন লিয়েন্ডার
advertisement

তিনি বলেন, ওই অনুষ্ঠানে মেসিকে সঠিকভাবে পরিচালনা করা হয়নি। পেসের মতে, “যদি দাদা সৌরভ গাঙ্গুলি এই দায়িত্বে থাকতেন, তাহলে তিনি মেসিকে সুরক্ষিত রাখতেন।” তিনি আরও বলেন, খেলাধুলার জগতের কেউ যদি অনুষ্ঠানটি আয়োজন করতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

আরও পড়ুন: নোংরা বেসিনের পাইপে হাত দিতেই গা ঘিনঘিন করে? এই ২ জিনিস দিয়েই হবে কামাল! পাইপের ভেতর, বাইর দুই হবে ৫ মিনিটে ঝকঝকে

advertisement

তিনি জানান, তাঁর বাঙালি পরিচয় নিয়ে প্রশ্ন উঠলে তা তাঁকে আঘাত করে। “আমার নাম সৌরভ গাঙ্গুলি নয়, কিন্তু আমি বাঙালি এবং ভারতীয়। কেউ যখন আমার বাঙালি পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, তখন কষ্ট হয়। আমি পুরোপুরি বাঙালি। হ্যাঁ, আমি সৌরভ গাঙ্গুলি নই। আমার বাবা পর্তুগিজ ছিলেন, কিন্তু তিনি এই দেশেরই মানুষ ছিলেন। আমিও এই দেশেরই,” খানিক আক্ষেপের সুরেই বলেন মধুসূদন দত্তের বংশধর৷

advertisement

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পেজ সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তিনি দলে যোগ দেন। তিনি নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে।

কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে পেজ বলেন, “আমি কলকাতায় জন্মেছি এটাই আমার মাতৃভূমি। আমার টেনিস জীবন শুরু হয় সাউথ ক্লাবে। আমি লা মার্টিনিয়ার স্কুলে পড়াশোনা করেছি। ময়দানে খেলাধুলা করেছি। এই শহরই আমাকে গড়ে তুলেছে।”

advertisement

বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়েও এদিন তৃণমূল সরকারকে আক্রমণ করলেন লিয়েন্ডার পেজ৷ পেজের অভিযোগ, ‘‘বাংলায় ক্রীড়া পরিকাঠামো যথেষ্ট উন্নত নয়। “এখানে কোনও নির্দিষ্ট টেনিস স্টেডিয়াম নেই। একটি ইনডোর টেনিস কোর্টও নেই। গরম ও বৃষ্টির কারণে বাচ্চারা ঠিকমতো খেলতে পারে না। ১৯০০ সালে নরম্যান প্রিচার্ড এখানে জন্মেছিলেন। ১০০ বছরে কলকাতা থেকে মাত্র চারটি অলিম্পিক পদক এসেছে। পরিকাঠামোর উন্নতি হয়নি,” বলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে “বাংলার ছেলে” বলে সম্বোধন করেছেন। পেস বলেন, যুবকদের কর্মসংস্থানের ওপর জোর দিয়ে তিনি কাজ করতে চান এবং বাংলাকে “বৃদ্ধাশ্রমে” পরিণত হতে দেবেন না।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Leander Paes: সৌরভ নই, কিন্তু আমিও বাঙালি! বাংলার ছেলে কি না প্রশ্ন ওঠায় ব্যথিত, বললেন লিয়েন্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল