TRENDING:

Tathagata Roy on Dilip Ghosh: সুব্রত-প্রয়াণেও দিলীপ ঘোষ-তথাগত রায় সংঘাত প্রকাশ্যে, ট্যুইট ডিলিটে আরও বাড়ল জল্পনা

Last Updated:

Tathagata Roy on Dilip Ghosh: এবার রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণে ট্যুইট করে তথাগত রায়ের কটাক্ষের মুখে পড়লেন দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বঙ্গ BJP-তে ফের সক্রিয় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় (Tathagata Roy)? বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই তাঁর নিশানায় এ রাজ্যের বিজেপি নেতারা। রাজ্য বিজেপি নেতাদের মধ্যে বিশেষত দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাদের নাগাড়ে নিশানা করে চলেছেন তথাগত রায়। গত মঙ্গলবার রাজ্যের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বিজেপি কার্যত ধুলিস্যাৎ হয়ে যাওয়ার পর সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন তিনি। এবার রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণে ট্যুইট করে তথাগতর কটাক্ষের মুখে পড়লেন দিলীপ ঘোষ।
সংঘাতে তথাগত-দিলীপ
সংঘাতে তথাগত-দিলীপ
advertisement

আরও পড়ুন:  'ওঁর মতো মানুষ হয় না', সুব্রতর প্রয়াণে কেঁদে উঠছে ফুটপাতবাসী জরিনাও

সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শাসক, বিরোধী -সব শিবিরই শোক মূহ্যমান। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা শোকবার্তা জানিয়েছেন। বাদ যাননি BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বিভিন্ন সংবাদমাধ্যমে সুব্রত মুখোপাধ্যায়ের বিষয়ে কথা বলার পাশাপাশি ইংরেজিতে একটি ট্যুইটও করেন তিনি। আর সেই ট্যুইট নিয়েও দিলীপ বাবুকে কটাক্ষ করতে ছাড়েননি তথাগত রায়।

advertisement

তথাগত রায়ের এই সেই ট্যুইট, যা পরে ডিলিট করা হয়

আরও পড়ুন: 'সুব্রত দা'র দেহ দেখতে পারব না', পুজো ফেলে হাসপাতালে ছুটে এলেন মমতা

দিলীপ ঘোষের ট্যুইটটি রিট্যুইট করে তথাগত রায় লেখেন, ''এ হেঃ….ইংরেজিটা একটু কেউ দেখে দিতে পারে না?'' যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ট্যুইট ডিলিট করে দেন তথাগত। তাতে অবশ্য বিতর্ক থেমে থাকছে না। আসলে সম্প্রতি নানা ইস্যুতেই সুর চড়াচ্ছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত। সম্প্রতি চার কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশের পরও তথাগত রায় ট্যুইটে লিখেছিলেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।" এই ট্যুইটের প্রেক্ষাপটেও তিনি এনেছিলেন সেই দিলীপ ঘোষের ট্যুইটই।

advertisement

আরও পড়ুন: প্রশংসা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যও, মেয়র হিসেবে মাত্র পাঁচ বছরেই নিজেকে প্রমাণ করেন সুব্রত

সেরা ভিডিও

আরও দেখুন
অমৃত ভারত প্রকল্পে একেবারে নতুন রূপে তমলুক স্টেশন! যাত্রীদের জন্য এখন সুবিধাই সুবিধা
আরও দেখুন

রাজনীতিতে কাউকেই তিনি রেয়াত করে কথা বলেন না। ঘরে-বাইরে তাঁর পরিচয়ও রয়েছে দুর্মুখ বলেই। তাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনে তিনটিতেই বিজেপির জামানত জব্দ আর একটিতেও বিপুল ভোটে পরাজয়ের পর তথাগত রায় যে তখন চুপ করে থাকবেন না, তা একপ্রকার নিশ্চিত ছিলই। তাই দিলীপ ঘোষের ট্যুইট টেনে এনে আক্রমণ শানিয়েছিলেন তাঁদেরই। এবার সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর প্রেক্ষিতে করা দিলীপ ঘোষের ট্যুইটকে কেন্দ্র করেও কটাক্ষ ছুড়লেন তথাগত। তবে, সম্ভবত বিতর্ক হবে ভেবেই তা ডিলিট করে দেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tathagata Roy on Dilip Ghosh: সুব্রত-প্রয়াণেও দিলীপ ঘোষ-তথাগত রায় সংঘাত প্রকাশ্যে, ট্যুইট ডিলিটে আরও বাড়ল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল