TRENDING:

ভোট ঘোষণার আগেই পুরোহিত ও ইমামদের ভাতা বৃদ্ধি মমতার, বাড়ল ৫০০ টাকা! মাসিক কত টাকা মিলবে এবার?

Last Updated:

ভোটের মুখেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরোহিত ও মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা বেড়ে হল ২০০০ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কিছুক্ষণেই ঘোষণা হতে চলেছে ভোটের দিন। ভোটের মুখেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার রাজ্যের পুরোহিত ও ইমাম মোয়াজ্জেমদের আর্থিক সহায়তা বাড়ালেন মুখ্যমন্ত্রী।
মাসিক কত টাকা মিলবে এবার?
মাসিক কত টাকা মিলবে এবার?
advertisement

advertisement

এ দিন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সম্প্রদায়ের মানুষ আমাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখে। ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।’  মাসিক ভাতা ৫০০ টাকা বাড়াল রাজ্য সরকার।

advertisement

এবার থেকে পুরোহিত ও মুআজ্জিনরা মাসে পাবেন ২০০০।

 নতুন করে জমা পড়া সব আবেদনও অনুমোদন করেছে রাজ্য সরকার।

 সমাজের আধ্যাত্মিক ও সামাজিক জীবনে তাদের ভূমিকার কথা উল্লেখ।

মার্চ ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ‘যুবসাথী’র টাকা ক্রেডিট হওয়ার কথা ঘোষণা করেন, সেই মতো অনেকেই সেদিন থেকে পেতে শুরু করেছেন এই প্রকল্পের ১৫০০ টাকা। তবে অনেকের দাবি, এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘যুবসাথী’ প্রকল্পের ১৫০০ টাকা ক্রেডিট হয়নি। অনলাইনে ও অফলাইনে, দু’ভাবেই কয়েক লক্ষ ফর্ম জমা পড়েছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

প্রসঙ্গত, ২০২১ সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দাবি, সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দিতে সংকল্প নিয়েছে রাজ্য। এছাড়াও কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী দ্বারা উপকৃত হয়েছে বহু মানুষ। এসেছে যুবসাথী। যুবসাথীর অধীনে বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে সাহায্যে কথা ঘোষণা হয়েছে। ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়। এর মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোট ঘোষণার আগেই পুরোহিত ও ইমামদের ভাতা বৃদ্ধি মমতার, বাড়ল ৫০০ টাকা! মাসিক কত টাকা মিলবে এবার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল