TRENDING:

প্রকৃত নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকে চিঠি অধীররঞ্জনের

Last Updated:

Adhir Ranjan Chowdhury Writes To Gyanesh Kumar: ভোটার তালিকা থেকে বিপুল নাম বাদ পড়ায় উদ্বেগ প্রকাশ করে অধীররঞ্জন চৌধুরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিতের দাবি জানালেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। খসড়া তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে তিনি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রকৃত নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকে চিঠি অধীররঞ্জনের
প্রকৃত নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকে চিঠি অধীররঞ্জনের
advertisement

চিঠিতে অধীররঞ্জন চৌধুরি উল্লেখ করেছেন, কোনও প্রকৃত ভারতীয় নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। খসড়া ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনার আবেদন জানিয়েছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারী বুটের শব্দ! পটাশপুর ও এগরাতে পৌঁছে গেল ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

advertisement

৩৭ বছর ধরে ইরান শাসন করা সর্বোচ্চ নেতা! জানেন, কে ছিলেন আয়াতোল্লা আলি খামেনেই?

তিনি আরও লিখেছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে সমস্ত আপত্তি, দাবি ও শুনানির প্রক্রিয়া সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট নাগরিকদের বক্তব্য শোনা ও যথাযথ যাচাই ছাড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করা উচিত নয় বলেও মত প্রকাশ করেছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অক্সিজেন সাপোর্ট নিয়েও মাঠে, মানুষের পাশে থাকতে হার মানেননি লালন
আরও দেখুন

প্রয়োজনে নির্বাচনের দিন ঘোষণায় বিলম্ব করে হলেও সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন অধীররঞ্জন চৌধুরি। তাঁর দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে প্রথম শর্তই হল স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকৃত নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকে চিঠি অধীররঞ্জনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল