TRENDING:

Babul Supriyo on Ballygunge bye election: টালিগঞ্জে তিক্ত স্মৃতি, হাসি ফোটাবে বালিগঞ্জ? ফল ঘোষণার আগে একটাই চিন্তা বাবুলের

Last Updated:

গত ১২ এপ্রিল হওয়া বালিগঞ্জের উপনির্বাচনে মাত্র ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২১-এ টালিগঞ্জের বিধানসভা নির্বাচনে হারতে হয়েছিল৷ তার পর থেকেই বিজেপি-র সঙ্গে দূরত্বের শুরু৷ সেই বাবুল সুপ্রিয়র মুখে কি হাসি ফোটাতে পারবে বালিগঞ্জ? উত্তর মিলবে আজই৷ কিন্তু ভোটের ফল প্রকাশের সকালে একটি বিষয়ই চিন্তায় রাখছে তৃণমূল প্রার্থীকে৷ তা হল বালিগঞ্জের উপনির্বাচনে কম ভোটদানের হার৷
বাবুল সুপ্রিয়৷
বাবুল সুপ্রিয়৷
advertisement

গত ১২ এপ্রিল হওয়া বালিগঞ্জের উপনির্বাচনে মাত্র ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল৷ যে কারণে বাবুল সুপ্রিয় নিজেও স্বীকার করে নিচ্ছেন, জয়ের বিষয়ে তিনি নিশ্চিত৷ কিন্তু ভোটদানের হার কম হওয়ার কারণে জয়ের ব্যবধান অনেকটাই কমবে৷

আরও পড়ুন: বাবুল-শত্রুঘ্ন নাকি চমক দেবেন অগ্নিমিত্রা-কেয়া'রা? উত্তর আজ বালিগঞ্জ-আসানসোলে

এমনিতে বালিগঞ্জ তৃণমূলের শক্ত ঘাঁটি৷ গত বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে হাসতে হাসতে জিতেছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ তাঁর প্রয়াণেই বালিগঞ্জে উপনির্বাচন হয়েছে৷

advertisement

আরও পড়ুন: মমতার এক বৈঠকেই কাজ, বড় সিদ্ধান্ত নিলেন দেউচা পাচামির আন্দোলনকারীরা! খুলে গেল জট?

ভোটের ফল প্রকাশের আগে বাবুল বলেছেন, 'ভোট খুব কম পড়েছে৷ স্বাভাবিক ভাবেই জয়ের ব্যবধান কমবে৷ কিন্তু বিশেষজ্ঞরাও যা বলছেন, তাতে আমারই জেতা উচিত৷ তাছাড়া কম ভোট পড়ায় বিরোধীরা ছাপ্পা ভোটের যে অভিযোগ তোলে, সেটা অন্তত তারা আর তুলতে পারবে না৷ কারণ ছাপ্পা ভোট হলে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়ত৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে বসেই মাসিক আয় ১৫ হাজার! সংসার সামলে কীভাবে সেলাইয়ের গুণ বদলে দিচ্ছে মেদিনীপুরের মহিলাদের জীবন? জানুন
আরও দেখুন

শুধু বালিগঞ্জ নয়, বাবুলের পরীক্ষা হয়তো আসানসোলেও৷ কারণ সেখানেও আজ উপনির্বাচনের ফল ঘোষণা হবে৷ আসানসোলের সাংসদ ছিলেন বাবুল৷ এই আসনটি বিজেপি-র থেকে তৃণমূল ছিনিয়ে নিতে পারলেও তা বাবুলের পক্ষেই যাবে৷ কারণ তখন তৃণমূল শিবিরও বলতে পারবে যে, বাবুলের ভাল কাজের সুফলই আসানসোলে পেয়েছে দল৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo on Ballygunge bye election: টালিগঞ্জে তিক্ত স্মৃতি, হাসি ফোটাবে বালিগঞ্জ? ফল ঘোষণার আগে একটাই চিন্তা বাবুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল