TRENDING:

রাজ্য পুলিশে ফের বড় রদবদল নির্বাচন কমিশনের! ১৩ জেলার এসপি ডিসি পদে নতুন নাম, দক্ষিণবঙ্গে নয়া এডিজি ডঃ রাজেশ কুমার সিং

Last Updated:

রাজ্য পুলিশে ফের বড় রদবদল করল নির্বাচন কমিশন৷ দক্ষিণবঙ্গের এডিজি এবং আইজিপি হিসেবে নিয়োগ ডঃ রাজেশ কুমার সিং৷ রাজ্যের বিভিন্ন জেলায় ১৩ জন এসপি/ডিসি-এর বদলি কমিশনের। ১২ পুলিশ জেলার এসপি বদল ও তার সঙ্গে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালকে বদল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটের আগেই ফের রাজ্য পুলিশে বড় রদবদল নির্বাচন কমিশনের৷ একাধিক জেলার এসপি বদল কমিশনের৷ ১৯ জন পুলিশের বদলি৷ নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্তে রাজ্যে একাধিক IPS অফিসারদের ব্যাপক বদলি। দক্ষিণবঙ্গের এডিজি এবং আইজিপি হিসেবে নিয়োগ করা হল ডঃ রাজেশ কুমার সিং৷ ১২ পুলিশ জেলার এসপি বদল৷ কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হল ইন্দিরা মুখোপাধ্যায়কে। মোট রাজ্যের বিভিন্ন জেলায় ১৩ জন এসপি/ডিসি-এর বদলি কমিশনের।
রাজ্য পুলিশে ফের বড় রদবদল নির্বাচন কমিশনের! ১৩ জেলার এসপি ডিসি পদে নতুন নাম, দক্ষিণবঙ্গে নয়া এডিজি ডঃ রাজেশ কুমার সিং
রাজ্য পুলিশে ফের বড় রদবদল নির্বাচন কমিশনের! ১৩ জেলার এসপি ডিসি পদে নতুন নাম, দক্ষিণবঙ্গে নয়া এডিজি ডঃ রাজেশ কুমার সিং
advertisement

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার হলেন ডঃ প্রণব কুমার৷ হাওড়া পুলিশ কমিশনার পদে নিযুক্ত অখিলেশ কুমার চতুর্বেদী৷ ব্যারাকপুরের কমিশনার করা হল অমিত কুমার সিংকে। চন্দননগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন সুনীল কুমার যাদব৷ ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে যোগদানের রিপোর্ট দিতে হবে৷ বদলি হওয়া অফিসারদের ভোট সংক্রান্ত কোনও দায়িত্ব দেওয়া যাবে না ভোট শেষ না হওয়া পর্যন্ত।

advertisement

আরও পড়ুন: পুরনো মুখেই ভরসা! ফের প্রার্থী হলেন অগ্নিমিত্রা, কোন কেন্দ্র থেকে এবার লড়বেন বিজেপির তারকা প্রার্থী?

আরও পড়ুন: শুধু অভিজ্ঞতা নয়, প্রার্থী তালিকায় নবীনেও আস্থা রাখল CPIM! তরুণ মুখদের কে কোথায় প্রার্থী হলেন? একের পর এক চমক বামেদের

সেরা ভিডিও

আরও দেখুন
বারুণী মেলার এবারের বিশেষ আকর্ষণ ন'ফুটের ডঙ্কা, কোথা থেকে আনা হচ্ছে জানেন?
আরও দেখুন

বারাসাত, কুচবিহার, বীরভূম, হুগলি, মালদা-সহ একাধিক জেলায় নতুন এসপি নিয়োগ কলকাতার সেন্ট্রাল ডিভিশনে নতুন ডেপুটি কমিশনার নিয়োগ। কলকাতার সেন্ট্রাল ডিভিশনে নতুন ডেপুটি কমিশনার নিয়োগ। মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বদল৷ কমিশনের নির্দেশ, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে৷ আগামী ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে যোগ দেওয়ার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ৷ ভোট শেষ না হওয়া পর্যন্ত বদলি হওয়া অফিসারদের নির্বাচনী দায়িত্বে রাখা যাবে না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্য পুলিশে ফের বড় রদবদল নির্বাচন কমিশনের! ১৩ জেলার এসপি ডিসি পদে নতুন নাম, দক্ষিণবঙ্গে নয়া এডিজি ডঃ রাজেশ কুমার সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল