TRENDING:

TMC: তৃণমূলে আরও দুই নতুন মুখ, যোগ দিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ শিক্ষক বাবর ও সামজসেবী অভিনব! প্রার্থী হবেন কোন কেন্দ্রে?

Last Updated:

প্রার্থী তালিকা ঘোষণার দিন সকাল থেকেই তৃণমূলের বড় চমক! দলে একের পর এক যোগ দিচ্ছেন নতুন মুখ। শাসক দলে এলেন কৃষ্ণনগরের নতুন মুখ অভিনব ভট্টাচার্য! এলেন বিশ্বের কনিষ্ঠ শিক্ষক বাবর আলি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঙ্গলবার বিকেলেই ঘোষিত হবে বিধানসভা ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা। তার আগে সকাল থেকেই একের পর এক চমক! দলে যোগ দিচ্ছেন একের পর এক নতুন মুখ। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দুই নতুন মুখ বাবর আলি ও অভিনব ভট্টাচার্য।
বাবর আলি ও অভিনব ভট্টাচার্য
বাবর আলি ও অভিনব ভট্টাচার্য
advertisement

বিশ্বের সর্ব কনিষ্ঠ শিক্ষক বাবর আলি। বেলডাঙ্গা বিধানসভা অথবা জলঙ্গি বিধানসভার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তিনি। বেলডাঙ্গা বিধানসভায় বাবরের সঙ্গে লড়াই হবে হুমায়ুনের, সেই সম্ভাবনাও রয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছেন, তিনি রেজিনগর এবং বেলডাঙা বিধানসভায় প্রার্থী হচ্ছেন। বেলডাঙ্গা বিধানসভায় তৃণমূলের বিধায়ক ছিলেন হাসানুজ্জামান শেখ। তাঁকে সরিয়ে এবার বাবর আলিকে টিকিট দেওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। এছাড়া জলঙ্গি বিধানসভাতেও টিকিট দেওয়া হতে পারে বাবর আলিকে। ২০০৯ সালে মাত্র ১৬ বছর বয়সে এলাকার দরিদ্র পড়ুয়াদের নিয়ে একটি স্কুল খোলেন বাবর আলি। ‘আনন্দ শিক্ষা নিকেতন’ নামে ওই প্রতিষ্ঠানে দরিদ্র শিশুদের বিনামূল্যে পড়ানো হয়। মাত্র ১৬ বছর বয়সে বিবিসি কতৃক বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পান বাবর আলি। ভারতের রাষ্ট্রপতি বাবরকে সম্বর্ধনা দিয়েছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টেরাকোটার কাজ শিখতে আগ্রহী! বাঁকুড়ায় বিরাট কর্মশালার আয়োজন
আরও দেখুন

মঙ্গলবার দুপুর সওয়া ৩টা নাগাদ তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করবে। তার আগে তৃণমূলে যোগ দিলেন কৃষ্ণনগরের বাসিন্দা এবং এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত অভিনব ভট্টাচার্য।  কৃষ্ণনগরের বাসিন্দা পেশায় ঠিকাদার ও সমাজসেবী অভিনব। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সমাজসেবী কাজে তাঁকে যুক্ত থাকতে দেখা গিয়েছে। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান ও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীরের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করেন তিনি। সম্ভবত কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হতে পারে তাঁকে।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC: তৃণমূলে আরও দুই নতুন মুখ, যোগ দিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ শিক্ষক বাবর ও সামজসেবী অভিনব! প্রার্থী হবেন কোন কেন্দ্রে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল