বেলা এগারোটায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলীয় পতাকা তুলে দেওয়া হল তিন নতুন সদস্যের হাতে। উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক বলেন, ” শিব শঙ্কর পালকে পেয়ে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী সব সময় ক্রীড়া জগতের মানুষকে প্রাধান্য দিয়েছেন। গত ১৫ বছর ধরে অভূত পূর্ব পরিবর্তন করেছেন। অনেকে খেলাশ্রী নিয়ে অনেক কিছু বলেন। কিন্তু এই প্রকল্প নিয়ে আমরা এগিয়ে গিয়েছি। আমাদের দলে তরুণরা আসবেন। তাই জন্য শিব শঙ্কর পাল আমাদের সঙ্গে যুক্ত হলেন।”
advertisement
অন্যদিকে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয় তনুশ্রীর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে চন্দ্রিমা বলেন, “আমি নিজেকে তৃণমূল মহিলা কংগ্রেসের একজন সৈনিক। তাই আমি তনুশ্রী হাজদাকে পরিচয় করাতে পেতে গর্বিত। উনি কিন্তু সাঁওতাল পরিবার থেকে উঠে এসে সফল শিক্ষাবিদ। উনি কিন্তু তফসিলি সম্প্রদায়ের মুখ।”
মঙ্গলবার ঝাড়গ্রাম থেকে দলে যোগ দিয়েছেন মঙ্গল সোরেন। সরকারি ল অফিসার হিসাবে কাজ করেছেন মঙ্গল সোরেন। জঙ্গল মহলে আদিবাসী সমাজে পরিচিত মুখ তিনি। শিবু সোরেন, হেমন্ত সোরেনের ঘনিষ্ঠও। সূত্রের খবর ঝাড়্গ্রাম জেলা থেকে লড়তে পারেন উনি।
এদিকে দলীয় সূত্রে খবর, আদিবাসী সমাজে পরিচিত মুখ, কনটেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিত তনুশ্রী হাঁসদাকেই সম্ভবত রাণীবাঁধ আসন থেকে প্রার্থী করবে তৃণমূল। এই আসনের বর্তমান বিধায়ক হলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। দলীয় জল্পনা বলছে, অন্যত্র সরানো হতে পারে তাঁকে। অন্যদিকে সম্ভবত বাদুড়িয়া থেকে তৃণমূলের প্রার্থী হবেন আব্দুল মতিন।
