TRENDING:

North 24 Parganas News: তিন বছরের অপেক্ষা শেষ, ইদের আগে বাড়ি ফিরলেন বিহারের নিখোঁজ ব্যক্তি! ২৪০ জন হারানো মানুষের ‘ত্রাতা’ হিঙ্গলগঞ্জের এই সংস্থা

Last Updated:

North 24 Parganas News: তিন বছর পর ঘরে ফিরলেন কিশানগঞ্জের মনজার আলম। দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগের পর অবশেষে তার খোঁজ মেলে এবং আহ্লাদী ফাউন্ডেশন এর উদ্যোগে ও হিঙ্গলগঞ্জ থানার সহযোগিতায় তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারে খুশির আমেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে ফেরানোর মানবিক লড়াই। ২৪০ জনের পুনর্মিলনের সাফল্য। তিন বছর পর ঘরে ফিরলেন কিশানগঞ্জের মনজার আলম। সমাজের এক নীরব কিন্তু গভীর সমস্যা পরিবারের বা কাছের মানুষের নিখোঁজ হয়ে যাওয়া। বহু পরিবার বছরের পর বছর অপেক্ষা করে থাকে প্রিয়জনের ফেরার আশায়।
advertisement

এই কঠিন বাস্তবতার মাঝেই আশার আলো দেখাচ্ছে মানবিক উদ্যোগ। স্বেচ্ছাসেবী সংগঠন আহ্লাদী ফাউন্ডেশন ইতিমধ্যেই ২৪০ জন হারিয়ে যাওয়া মানুষকে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন করাতে সক্ষম হয়েছে, যা নিঃসন্দেহে এক বড় সামাজিক সাফল্য। এই উদ্যোগের সাম্প্রতিক উদাহরণ বিহারের কিশানগঞ্জ জেলার বাসিন্দা মনজার আলম (৪৮)। তিনি প্রায় তিন বছর ধরে নিখোঁজ ছিলেন।

advertisement

আরও পড়ুন: শিলাবৃষ্টিতে লক্ষ লক্ষ টাকার ফসল শেষ, বিঘা প্রতি ৩০ হাজার টাকা লোকসান! ঘরে তোলার মুখে আলু চাষে বড় ধাক্কা

দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগের পর অবশেষে তার খোঁজ মেলে এবং আহ্লাদী ফাউন্ডেশন এর উদ্যোগে ও হিঙ্গলগঞ্জ থানার সহযোগিতায় তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে মনজার আলমের ভাইপো শাহনাওয়াজ আলম প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে তাঁকে বাড়িতে নিয়ে যান। তিন বছর পর প্রিয়জনকে ফিরে পেয়ে পরিবারে নেমে আসে আনন্দের আবহ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

বিশেষ করে ইদের আগে এই পুনর্মিলন তাঁদের কাছে এক বিশেষ উপহার হয়ে দাঁড়ায়। এই ঘটনা শুধু একটি পরিবারের গল্প নয়, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা এবং সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে যে হারিয়ে যাওয়া মানুষদের আবার নতুন করে জীবনের পথে ফিরিয়ে আনা সম্ভব, এই ঘটনাই তার প্রমাণ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: তিন বছরের অপেক্ষা শেষ, ইদের আগে বাড়ি ফিরলেন বিহারের নিখোঁজ ব্যক্তি! ২৪০ জন হারানো মানুষের ‘ত্রাতা’ হিঙ্গলগঞ্জের এই সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল