West Bengal Election 2026: ভোটার কার্ড ছাড়াই দেওয়া যাবে ভোট! বীরভূম জেলাশাসক ধবল জৈন জানালেন বিকল্প ১১ নথির তালিকা
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Election 2026: ভোট দিতে যাওয়ার আগে ভোটার কার্ড খুঁজে পাচ্ছেন না? দুশ্চিন্তার কারণ নেই। বীরভূমের জেলাশাসক ধবল জৈন স্পষ্ট জানিয়ে দিলেন, কমিশন অনুমোদিত ১১টি বিকল্প পরিচয়পত্রের যেকোনও একটি থাকলেই আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।
advertisement
1/5

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার ভোট গ্রহণের জন্য শুরু হয়েছে তৎপরতা। ভোটাররাও এখন মুখিয়ে রয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রদানের জন্য। অন্যদিকে এই বছর এসআইআর হয়েছে রাজ্যে। এমন পরিস্থিতিতে এবার বীরভূম জেলাশাসক ধবল জৈন জানিয়ে দিলেন ভোটার কার্ড না থাকলেও ১১ টি ডকুমেন্ট থাকলে, সেই ডকুমেন্ট দেখিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার ভোট দান করতে পারবেন ভোটাররা।
advertisement
2/5
নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণার পর সোমবার বীরভূম জেলাশাসক ধবল জৈন বীরভূম জেলা প্রশাসনের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করে ভোট সংক্রান্ত একাধিক তথ্য তুলে ধরেন।
advertisement
3/5
তিনি যে সকল তথ্য তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম হল ভোটার কার্ড ছাড়াও ভোট প্রদান। ভোটার তালিকায় নাম থাকলেই ১১ টি ডকুমেন্টের মধ্যে যেকোনও একটি দেখিয়ে ভোট দান করা যাবে।
advertisement
4/5
জেলাশাসক জানিয়েছেন, ভারতীয় নির্বাচন কমিশন ভোটার কার্ড ছাড়াও ১১ টি ডকুমেন্ট সম্পর্কে জানিয়েছে যেগুলি পরিচয়পত্র হিসাবে দেখিয়ে ভোট দান করতে পারবেন নাগরিকরা। ভোটার কার্ড ছাড়াও কী কী ডকুমেন্ট দেখানো যাবে চলুন জেনে নেওয়া যাক।
advertisement
5/5
পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কোনও সার্ভিস আইডি যেটা সরকারি চাকুরীজীবীর থাকতে পারে, ব্যাঙ্কের পাশবই, পোস্ট অফিসের পাশবই, প্যান কার্ড, স্মার্ট কার্ড, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার থেকে পাওয়া আইডি, MGNREGS-এর জব কার্ড, হেলথ ইনস্যুরেন্স স্মার্ট কার্ড, পেনশন ডকুমেন্ট, অফিসিয়াল ডকুমেন্ট আইডি অফ এমপি-এমএলএ, আধার কার্ড।