TRENDING:

West Bengal Assembly Elections 2026: সবুজ চা বাগানে লাল পতাকা, জলপাইগুড়িতে প্রচারে বাম প্রার্থী দেবরাজ

Last Updated:

West Bengal Assembly Elections 2026: প্রকাশিত বিতানসভা নির্বাচনে প্রার্থীদের তালিকা! জলপাইগুড়ির চা-বাগানে প্রচারে নামলেন বাম প্রার্থী দেবরাজ বর্মন। চা-শ্রমিকদের সঙ্গে কথা বলেন, মন দিয়ে শোনেন তাঁদের দুঃখ, দুর্দশার কথা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: সবুজের মাঝে, লাল পতাকা হাতে প্রচার! বিধানসভা ভোটের নির্ঘণ্ট  প্রকাশিত হতেই শ্রমিকদের পাশে থাকার বার্তা বাম প্রার্থী দেবরাজ বর্মনের। সবুজ চা বাগানের নিস্তব্ধতা ভেঙে লাল পতাকা হাতে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। ২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে জলপাইগুড়ি সদর ব্লকের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন মাঠে নেমেই বেছে নিয়েছেন চা বাগানের পথ, যেখানে প্রতিদিন লড়াই চলে জীবিকার, বেঁচে থাকার।
advertisement

প্রার্থী ঘোষণার পরের দিন সকালেই তিনি পৌঁছে যান বাগান এলাকায়। শ্রমিকদের সঙ্গে বসে কথা বলেন, শোনেন তাঁদের দৈনন্দিন সমস্যার কথা। কারও অভিযোগ মজুরি নিয়ে, কারও বাড়িঘর ভাঙাচোরা, আবার কারও সন্তানদের পড়াশোনার অনিশ্চয়তা—এইসব গল্পই যেন তাঁর প্রচারের মূল সুর হয়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুটি-রুজি, বাসস্থান, শিক্ষা ও ভেঙে পড়া পরিকাঠামো…এই চারটি সমস্যাই চা বাগানের মানুষদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই সমস্যাগুলি সমাধানের আশ্বাস দিচ্ছেন দেবরাজ বর্মন। প্রতিদিনই তিনি ঘুরে বেড়াচ্ছেন একের পর এক চা বাগানে, বাড়াচ্ছেন যোগাযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দামোদর চরে শ্যাওলার ক্যানভাসে বসন্তের রঙ, শুকনো ডালে শিল্পী ফোটালেন কৃষ্ণচূড়া ও পলাশ
আরও দেখুন

এর আগে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েও প্রত্যাশিত ফল পাননি তিনি। তবে পেশায় শিক্ষক এই প্রার্থী এবার ‘মাটির কাছাকাছি’ প্রচারে জোর দিয়ে নতুন করে মানুষের আস্থা জিততে চাইছেন।দেওয়াল লিখন, ছোট ছোট পদযাত্রা ও জনসংযোগ, সব ক্ষেত্রেই তাঁর সক্রিয় উপস্থিতি। দেবরাজ বর্মনের দাবি, চা বাগান এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। চা বাগানের শ্রমিকদের চোখে এখন একটাই প্রশ্ন—এই প্রতিশ্রুতি কি বদলে দেবে তাঁদের আগামী? অপেক্ষা সময়ের।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Assembly Elections 2026: সবুজ চা বাগানে লাল পতাকা, জলপাইগুড়িতে প্রচারে বাম প্রার্থী দেবরাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল