২০১৮ সালে তিনি ছিলেন বয়াল দুই গ্রামের প্রধান। পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২৩-এ পবিত্র করের স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল দুই গ্রাম পঞ্চায়েতে প্রধান হন। নন্দীগ্রাম বিধানসভা দু’টি ব্লক নিয়ে গঠিত। শুধুমাত্র নন্দীগ্রাম ২ ব্লকেই বিজেপি এগিয়ে। সেই ব্লকেরই বাসিন্দা পবিত্র কর। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকায় তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। তৃণমূলে থাকার সময় থেকেই ওই এলাকায় জনপ্রিয় মুখ তিনি। এহেন পবিত্র করের তৃণমূলে যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। দলীয় সূত্রে খবর, নন্দীগ্রাম থেকেই ভোটে নন্দীগ্রামের এই ভূমিপুত্রকে দাঁড় করাতে পারেন দলীয় নেতৃত্ব।
advertisement
প্রসঙ্গত, আজ বিকেলেই ঘোষিত হবে বিধানসভা ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা। তার আগে সকালেই বড় চমক দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। একযোগে দলে যোগ দিলেন চার-চারজন নতুন মুখ। জল্পনা বলছে, শুধু যোগই দিচ্ছেন না, রীতিমতো ভোটে লড়াই দিতে চলেছেন তৃণমূলের এই নতুন মুখ, তনুশ্রী হাঁসদা, আব্দুল মতিন, শিবশঙ্কর পাল। ঝাড়গ্রাম থেকে যোগ দিলেন আদিবাসী সমাজে পরিচিত মুখ মঙ্গল সোরেন।
বেলা এগারোটায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলীয় পতাকা তুলে দেওয়া হল তিন নতুন সদস্যের হাতে। তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার শিব শঙ্কর পাল। উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক বলেন, ” শিব শঙ্কর পালকে পেয়ে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী সব সময় ক্রীড়া জগতের মানুষকে প্রাধান্য দিয়েছেন। গত ১৫ বছর ধরে অভূত পূর্ব পরিবর্তন করেছেন। অনেকে খেলাশ্রী নিয়ে অনেক কিছু বলেন। কিন্তু এই প্রকল্প নিয়ে আমরা এগিয়ে গিয়েছি। আমাদের দলে তরুণরা আসবেন। তাই জন্য শিব শঙ্কর পাল আমাদের সঙ্গে যুক্ত হলেন।”
