TRENDING:

Jalpaiguri: রেশনের চাল আটা চুরির অভি‌যোগ! বেপাত্তা অভি‌যুক্ত

Last Updated:

আবারও দূর্নীতি রেশনের চাল, আটা নিয়ে। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় রেশনের চাল,গম চুরি কান্ডের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#জলপাইগুড়ি : আবারও দূর্নীতি রেশনের চাল, আটা নিয়ে। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় রেশনের চাল,গম চুরি কান্ডের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির ভেতর ঢিবি করা একাধিক বস্তা। তার ভেতরেই রয়েছে রেশনের চাল, আটা। এলাকার মানুষ নাকি ওই চাল আটা গুলি বিক্রি করে দিয়ে গেছেন তাদের বাড়িতে। তল্লাশির পর এমনটাই জানালেন অভিযুক্তের স্ত্রী।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার জমিদারপাড়ায়। এদিন দুপুরে প্রচুর পরিমান রেশনের চাল, আটা বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা। বাড়িতে মজুদ করা বিপুল পরিমাণ চাল আটা গুলি পরবর্তীতে বাজেয়াপ্ত করার উদ্যোগ নিল এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ।
advertisement

 

 

জানা গিয়েছে, জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার অন্তর্গত পাহারপুর জমিদার পাড়া এলাকায় ঘটনাটি এদিন ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পাহাড়পুর এলাকায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত পলাতক। জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদার পাড়ার বাসিন্দা সুদর্শন সরকারের বাড়িতে রেশনের চাল এবং আটা মজুত রেখেছে বলে খবর পায় পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেই অনুযায়ী ওই বাড়িতে হানা দেয় পুলিশ।

advertisement

View More

আরও পড়ুনঃ রাখি পরানো! তাও আবার হাতিকে! কি কারনে এমন উদ্যোগ?

 

 

সেখানে অভিযান চালিয়ে কুড়ি কুইন্টাল রেশনের চাল এবং ১৮৬ প্যাকেট আটা বাজেয়াপ্ত করা হয়। পুলিশের অভিযানের খবর জানতে পেরেই গা ঢাকা যায় উপযুক্ত তবে অভিযানের সময় বাড়িতে ছিলেন সুদর্শনের স্ত্রী। তিনি বলেন এই চাল, গম আমরা বিভিন্ন মানুষের থেকে কিনে থাকি। যারা রেশন দোকান থেকে সামগ্রী নিয়ে থাকেন তারা নিজেরাই আমাদের বাড়িতে আসেন।

advertisement

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে পালিত হচ্ছে ঝুলন উৎসব

 

 

এসে বিক্রি করে দিয়ে যান। আবার গোরু শূয়র ইত্যাদি যারা প্রতিপালন করেন তারা এগুলি দাম টাকা দিয়ে কিনে নিয়ে যান।প্রশ্ন হল,এভাবে কি রেশনের খাদ্য সামগ্রী কেনা যায়?বা কেউ বাড়িতে এভাবে মজুদ করে রাখতে পারেন কিংবা বাড়িতে মজুদ করে এভাবে রাখতে পারা কি বৈধ? যদিও এর সদুত্তর পাওয়া যায়নি অভিযুক্তের স্ত্রীর কাছ থেকে।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
কবে শেষ হবে এই যন্ত্রণা! কেশিয়াড়ি মোড় রেলগেটে ওভারব্রিজের তৎপরতা বিধায়কের, আশায় সাধারণরা
আরও দেখুন

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: রেশনের চাল আটা চুরির অভি‌যোগ! বেপাত্তা অভি‌যুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল