TRENDING:

West Medinipur News: কবে শেষ হবে এই যন্ত্রণা! কেশিয়াড়ি মোড় রেলগেটে ওভারব্রিজের তৎপরতা বিধায়কের, আশায় সাধারণ মানুষেরা

Last Updated:

West Medinipur News: রেলগেট পড়লেই স্তব্ধ হয়ে যায় জনজীবন! কেশিয়াড়ি মোড় রেলগেটের যানজট এখন স্থানীয়দের অভিশাপ। বিধায়কের তৎপরতায় ওভারব্রিজের আশা জাগলেও, বাস্তবে কবে মিলবে মুক্তি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পশ্চিম মেদিনীপুরের বেলদা–কেশিয়াড়ি রাজ্য সড়কের সংযোগস্থলে অবস্থিত কেশিয়াড়ি মোড় রেলগেট এখন স্থানীয় মানুষের কাছে এক বড় দুশ্চিন্তার কারণ। একদিকে মূল বাজার ও গুরুত্বপূর্ণ দফতর, অন্যদিকে হাসপাতাল ও কলেজ—দুই প্রান্তকে যুক্ত করেছে এই রেলগেট। ফলে জরুরি প্রয়োজনে, বিশেষত অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে এই গেটই হয়ে উঠছে বড় বাধা।
advertisement

স্থানীয়দের অভিযোগ, রেলগেট পড়ে গেলে প্রায়ই দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। তৃতীয় রেললাইন চালু হওয়ার পর ট্রেন চলাচল বেড়েছে, ফলে গেট বন্ধ থাকার সময়ও বেড়েছে। অনেক সময় আধঘণ্টা পর্যন্ত যানবাহন আটকে থাকে। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গেটে আটকে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি এলাকাবাসীর।

আরও পড়ুন: দরজায় দরজায় ঘোরা পুরুলিয়ার চিত্রকরদের জীবনে ‘ম্যাজিক’! নতুন আইডিয়ার জাদুতে লক্ষ্মীলাভ, জানুন কীভাবে এল এমন মোড়?

advertisement

এই রেলপথ খড়গপুর–বালেশ্বর লাইনের অংশ। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল, বেলদা কলেজ, নারায়ণগড় ব্লক অফিস, বেলদা থানা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে যাতায়াতের প্রধান পথ এটি। পাশাপাশি এই সড়ক ধরেই ওড়িশা রাজ্যে যাওয়া যায়। ফলে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন এই গেটের উপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী রেল ও প্রশাসনের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছেন। বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে গণকনভেনশন, মানববন্ধন ও পথ অবরোধের মত কর্মসূচিও নেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্টও ওভারব্রিজ নির্মাণের বিষয়ে তৎপরতা দেখিয়েছেন বলে জানা যায়। তবে এখনও পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মাইক-মঞ্চ ছেড়ে এবার হেঁশেলে, রুটি বেলে নজর কাড়লেন এই তৃণমূল প্রার্থী
আরও দেখুন

জনসংখ্যা ও যানবাহনের চাপ বাড়লেও পরিকাঠামোগত উন্নয়ন না হওয়ায় সমস্যার তীব্রতা বাড়ছে। প্রতিদিনের এই ভোগান্তি ও অনিশ্চয়তা নিয়ে উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ। কবে নির্মিত হবে ওভারব্রিজ বা বিকল্প ব্যবস্থা—সেই প্রশ্নই এখন এলাকাবাসীর মুখে মুখে ঘুরছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: কবে শেষ হবে এই যন্ত্রণা! কেশিয়াড়ি মোড় রেলগেটে ওভারব্রিজের তৎপরতা বিধায়কের, আশায় সাধারণ মানুষেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল