TMC Assembly Campaign: মাইক-মঞ্চ ছেড়ে এবার হেঁশেলে, রুটি বেলে নজর কাড়লেন এই তৃণমূল প্রার্থী
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Salmali Das
Last Updated:
TMC Assembly Campaign: শনিবার পুরশুড়া বিধানসভা কেন্দ্রে এমনই এক অভিনব প্রচারের ছবি ধরা পড়ল। তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ নম্বর অঞ্চলের পালপাড়া এলাকায় এক সাধারণ ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, গ্যাসের অভাবে এক গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন।
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: ভোটের প্রচার এখন আর শুধু মাইক মঞ্চের মধ্যে আটকে নেই, সময়ের সঙ্গে বদলে গেছে তার রং-রূপ। সভার ভাষণ ছাড়িয়ে প্রার্থীরা এখন পৌঁছে যাচ্ছেন মানুষের ঘরের অন্দরে, এমনকী হেঁশেলেও! শনিবার পুরশুড়া বিধানসভা কেন্দ্রে এমনই এক অভিনব প্রচারের ছবি ধরা পড়ল। তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ নম্বর অঞ্চলের পালপাড়া এলাকায় এক সাধারণ ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, গ্যাসের অভাবে এক গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারেননি প্রার্থী। কথার মাঝেই হাতে তুলে নিলেন বেলনা! শুরু করে দিলেন রুটি বেলা। এই অপ্রত্যাশিত দৃশ্যে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত কর্মী সমর্থকরাও। হেঁশেলের মধ্যেই বেজে ওঠে স্লোগান, জমে ওঠে এক অন্যরকম রাজনৈতিক আবহ।
আরও পড়ুনঃ ‘ঘরে বসে জয়…’ প্রার্থী হননি, তবু পিতৃশোক ভুলে দলের ভার নিয়ে প্রচারে মুকুল পুত্র শুভ্রাংশু! জানিয়ে দিলেন লিড কত হবে!
প্রার্থীর কথায়, “আমরা পাড়ায় বেরিয়ে দেখি এক দিদিভাই রুটি করছেন। গ্যাস পাচ্ছেন না, কাঠের জ্বালে রান্না হচ্ছে। আমিও তো বাড়িতে রুটি বেলি, তাই ইচ্ছে হল, আমিও একটু করি। দিদিভাই খুব খুশি হলেন। তবে একটা কথাই বললেন, গ্যাসের অভাব, দামও বেড়েছে।” শুধু রুটি বেলাই নয়, বাড়ি বাড়ি ঘুরে ভোট চাওয়া, প্রবীণদের আশীর্বাদ নেওয়া, সব মিলিয়ে জমজমাট প্রচার চালাচ্ছেন পার্থ হাজারি। গৃহবধূর সঙ্গে কথোপকথনে উঠে এসেছে দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যাও, রান্নার গ্যাসের অপ্রাপ্যতা ও মূল্যবৃদ্ধির চাপ।
advertisement
advertisement
ভোট এলেই প্রতিশ্রুতি, আশ্বাস আর মানুষের সঙ্গে ঘনিষ্ঠতার নানা ছবি সামনে আসে। কখনও সেই প্রতিশ্রুতি বাস্তব হয়, আবার কখনও তা থেকে যায় ভবিষ্যতের অপেক্ষায়। তবে পুরশুড়ায় এবার হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাওয়ার এই দৃশ্য নিঃসন্দেহে আলাদা মাত্রা যোগ করেছে নির্বাচনী প্রচারে।রাজনীতির লড়াইয়ে কে এগিয়ে থাকবেন, তা বলবে ফলাফল। কিন্তু মানুষের মন জিততে প্রার্থীরা যে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল নিচ্ছেন, পুরশুড়ার এই ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
Mar 22, 2026 7:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
TMC Assembly Campaign: মাইক-মঞ্চ ছেড়ে এবার হেঁশেলে, রুটি বেলে নজর কাড়লেন এই তৃণমূল প্রার্থী









