advertisement

Jalpaiguri News: পর্যটকদের প্রিয় একশৃঙ্গ গণ্ডার নিয়ে খারাপ খবর! গরুমারায় ফের এক গণ্ডারের মৃত্যু, বনকর্মীদের টহলদারির সময় মিলল দেহ

Last Updated:

Jalpaiguri News: বন্যার জলে এক গণ্ডারের প্রাণহানির রেশ এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই ফের খারাপ খবর! জলপাইগুড়িতে একটি পূর্ণবয়স্ক স্ত্রী গণ্ডারের মৃতদেহ উদ্ধার হল।

ফের এক গণ্ডারের মৃত্যু | প্রতীকী ছবি
ফের এক গণ্ডারের মৃত্যু | প্রতীকী ছবি
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ ডুয়ার্সের গর্বের একশৃঙ্গ গণ্ডার। সেই প্রাণী ঘিরেই ফের এক দুঃসংবাদ। পর্যটকদের কৌতূহল ও উদ্বেগ বাড়িয়ে রামসাই এলাকায় উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক স্ত্রী গণ্ডারের মৃতদেহ। বন দফতরের কর্মীদের নিয়মিত টহলদারির সময়ই চোখে পড়ে নিথর দেহ।
জানা যাচ্ছে, প্রতিদিনের মতো এদিনও গরুমারা জঙ্গলের বিভিন্ন অংশে নজরদারি চালাচ্ছিলেন বনকর্মীরা। বন্যপ্রাণ সুরক্ষিত আছে কিনা, কোনও চোরাশিকারী জঙ্গলে ঢুকেছে কিনা, সেইসব কিছু খতিয়ে দেখতেই এই টহল দেওয়া হচ্ছিল। সেই সময় আচমকাই সামনে আসে এই মর্মান্তিক দৃশ্য।
আরও পড়ুনঃ মহিলাদের সামনে আয়ের নতুন দিশা! ঘরে বসেই হতে পারে লক্ষ্মীলাভ, বিশেষ প্রশিক্ষণে হাতেকলমে শেখানো হচ্ছে সব
উল্লেখ্য, সম্প্রতি বন্যার জলে একটি গণ্ডারের মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক গণ্ডারের মৃত্যু হল। তবে কি ফের কমতে শুরু করল সংখ্যা? দেখা দিয়েছে এই প্রশ্ন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কয়েকদিন আগেই গণ্ডারের সংখ্যা বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ায় পর্যটন মহলে খুশির হাওয়া বইছিল। নতুন প্রজন্মের গণ্ডার দেখার আশায় জঙ্গলে ভিড়ও বাড়ছিল। গরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দেব জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রাকৃতিক কারণেই এই পূর্ণবয়স্ক স্ত্রী গণ্ডারের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদারের কথায়, এমন দুঃসংবাদে মন ভারাক্রান্ত হয়ে উঠল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: পর্যটকদের প্রিয় একশৃঙ্গ গণ্ডার নিয়ে খারাপ খবর! গরুমারায় ফের এক গণ্ডারের মৃত্যু, বনকর্মীদের টহলদারির সময় মিলল দেহ
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement