advertisement

Gorumara National Park: সবুজের হাতছানিতে উপচে পড়ছে ভিড়, গরুমারায় পর্যটকদের রেকর্ড ভাঙা উপস্থিতি! ঘরে ঘরে বুকিং ফুল, ব্যবসায় খুশির জোয়ার

Last Updated:

Gorumara National Park: গরুমারা জাতীয় উদ্যানে এবছর রেকর্ড ভিড়। বমাসে গড়ে ২৪০০ পর্যটক আসছেন। জিপসি ও হাতি সাফারির টানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়ছে। শীতের মরশুমে সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

+
চলতি

চলতি বছরে গরুমারায় বাড়ছে পর্যটকদের ভিড়

জলপাইগুড়ি, সুরজিৎ দে: এবছর রেকর্ড ভিড়। গত বছরের তুলনায় এবছর ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে উল্লেখযোগ্য সংখ্যায় পর্যটন প্রেমীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এমনটাই খবর বনদফতর সূত্রে। ডুয়ার্সে পর্যটনের মরশুম মানেই সবুজের ডাক, জঙ্গলের হাতছানি। আর সেই ডাকে সাড়া দিয়ে চলতি পর্যটন মরশুমে আবারও ভিড় বাড়ছে গরুমারা জাতীয় উদ্যানে।
বনদফতর সূত্রে জানা যাচ্ছে, প্রতি মাসে গড়ে প্রায় ২৪০০ পর্যটক গরুমারায় পা রাখছেন। মূলত জিপসি সাফারি ও হাতি সাফারির রোমাঞ্চই পর্যটকদের টানছে বলে জানিয়েছেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন। তাঁর কথায়, “প্রকৃতির খুব কাছ থেকে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা পেতে গরুমারার আলাদা জনপ্রিয়তা রয়েছে।” পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি মরশুমে প্রতি মাসে প্রায় ৩০০ জন বেশি পর্যটক আসছেন গরুমারায়।
advertisement
আরও পড়ুন: দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা চার ভিউ পয়েন্ট, শেষেরটা বয়স থাকতে অবশ্যই একবার ঘুরে আসুন
বিশেষ করে শীতের মরশুমে এই সংখ্যা আরও বাড়ছে। শুধু দেশীয় পর্যটক নয়, বিদেশি পর্যটকদের উপস্থিতিও সন্তোষজনক বলে জানিয়েছে বনদফতর। ঘন শাল-শিমুলের জঙ্গল, খোলা ঘাসজমিতে একশৃঙ্গ গণ্ডারের বিচরণ, হরিণ, ময়ূর কিংবা নানা পাখির দেখা, সবমিলিয়ে ডুয়ার্স গরুমারা যেন প্রকৃতিপ্রেমীদের স্বপ্নের ঠিকানা। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চাইছেন, এমন পর্যটকদের কাছে গরুমারা আবারও হয়ে উঠেছে প্রথম পছন্দ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন ও বন্যপ্রাণ সংরক্ষণের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে বনদফতর। পর্যটকদের নিরাপত্তা, সাফারির সময়সীমা নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষায় কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। পর্যটনের এই বাড়বাড়ন্তে খুশি স্থানীয় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনও। সব মিলিয়ে চলতি মরশুমে ডুয়ার্সের পর্যটন অর্থনীতিতে নতুন করে আশার আলো দেখছে ডুয়ার্স।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gorumara National Park: সবুজের হাতছানিতে উপচে পড়ছে ভিড়, গরুমারায় পর্যটকদের রেকর্ড ভাঙা উপস্থিতি! ঘরে ঘরে বুকিং ফুল, ব্যবসায় খুশির জোয়ার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement