TRENDING:

Howrah News- রাস্তার মাঝে এ কী বিপদ! প্রাণ হাতে যাতায়াত এলাকার মানুষের!

Last Updated:

গ্রামীণ হাওড়া উদং-তুলসীবেড়িয়া রোড। প্রতিদিন এই রাস্তা দিয়েই চলাচল করেন হাজার হাজার মানুষ। সেই রাস্তার উপরই বিপজ্জনকভাবে রয়েছে বেশ কয়েকটি ইলেকট্রিক পোস্ট। এতে বিদ্যুৎ সংযোগ থাকায় বড় ধরনের বিপদের সম্ভাবনা করছেন পথ চলতি মানুষ ও গাড়ির চালকেরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: গ্রামীণ হাওড়া উদং-তুলসীবেড়িয়া রোড। ফতেপুর নদীবাঁধ থেকে তুলসীবেড়িয়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়েই চলাচল করেন হাজার হাজার মানুষ। কয়েক বছর আগে ইঁটের পরিবর্তে পিচের রাস্তা হয়। অভিযোগ, সেই রাস্তার উপরই বিপজ্জনকভাবে রয়েছে বেশ কয়েকটি ইলেকট্রিক পোস্ট। এতে বিদ্যুৎ সংযোগ থাকায় বড় ধরনের বিপদের সম্ভাবনা করছেন পথ চলতি মানুষ ও গাড়ির চালকেরা৷
রাস্তার মাঝে ইলেকট্রিক পোস্ট,দুর্ঘটনার আশঙ্কা।
রাস্তার মাঝে ইলেকট্রিক পোস্ট,দুর্ঘটনার আশঙ্কা।
advertisement

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনকে এই বিষয়ে জানানো হলেও, কোনো সুরাহা মেলেনি। একটি নয়, এরকম বিপজ্জনকভাবে বেশ কয়েকটি পোস্ট রয়েছে উদং-তুলসীবেড়িয়া রোডে। এই রাস্তা দিয়েই নিত্যদিন কয়েক হাজার সাইকেল, বাইক, টোটো চলাচল করে। রাস্তার মাঝে এভাবে ইলেকট্রিক পোস্ট থাকায় মাঝে মধ্যেই ছোটোখাটো দুর্ঘটনা লেগে রয়েছে বলে স্থানীয়দের দাবি।

আরও পড়ুন- চমকপ্রদ! মাত্র ৯ মিনিটে ৬টি রবীন্দ্র কবিতা পাঠ করে 'ইন্ডিয়া বুক অব রেকর্ডে' নাম ছোট্ট সম্পূর্ণার!

advertisement

আরও একজন গ্রামবাসী জানান, উদং বাজার, উদং দোকানগোড়া সহ একাধিক জায়গায় রাস্তার প্রায় মাঝে ইলেকট্রিক পোস্ট রয়েছে৷ এর ফলে ছোটোখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। তাঁর কথায়, এই বিষয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় জানানো হলেও কোনো সুরাহা মিলেনি।এমনকী প্রশাসনের পক্ষ থেকে কোনও আশ্বাসও মেলেনি কবে এই সমস্যার সমাধান হবে৷

View More

আরও পড়ুন- চোখে একরাশ স্বপ্ন! প্রতিকূলতার বেড়াজাল ভেঙে আমেরিকায় পাড়ি দিতে চলেছে দু'ই কন্যা!

advertisement

প্রসঙ্গত, পথ নিরাপত্তার উপর ব্যাপকভাবে জোর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগও নিয়মিত গ্রহণ করা হচ্ছে। তাতে রাজ্যে অনেকটাই কমেছে দুর্ঘটনা৷ এখন দেখার, কবে পথ নিরাপত্তার স্বার্থে এই বিপজ্জনক পোস্টটি সরানোর উদ্যোগ নেয় প্রশাসন। এই ঘটনায় হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্যের সাথে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি খোঁজ নেবেন বলে জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News- রাস্তার মাঝে এ কী বিপদ! প্রাণ হাতে যাতায়াত এলাকার মানুষের!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল