advertisement

Howrah News: 'মা-কে খুঁজে পাওয়া যাচ্ছে না', ছেলে থানায় গিয়ে জানালেও সেই ছেলের হাতেই খুন মা! ছেলের সঙ্গে কে ছিল জানেন?

Last Updated:

Howrah News: কী মর্মান্তিক পরিণতি এক বৃদ্ধার। নিজের ছেলে-বউমার হাতেই খুন।

কী ভয়ঙ্কর ঘটনা (প্রতীকী চিত্র)
কী ভয়ঙ্কর ঘটনা (প্রতীকী চিত্র)
হাওড়া: হাওড়া জগৎবল্লভপুরে বৃদ্ধা খুনের কয়েকদিন কাটতে না কাটতেই ফের বস্তাবন্দি মহিলার মৃতদেহ উদ্ধার হল। জগৎবল্লভপুর মারঘুড়ালি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের পরিচয় সুষমা দেড়ে (৫৫)। সুষমা দেবী পাশের এলাকায় থাকতেন। বুধবার থেকেই নিখোঁজ ছিলেন মহিলা। ইতিমধ্যেই মৃতের ছেলে ও বৌমা-কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সকালেই থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছিল ওই মহিলার ছেলে। দুপুরে উদ্ধার হল সেই মহিলারই দেহ। মৃতদেহ রাখা বস্তা দেখে পরিচয় জানতে পারেন স্থানীয়রা। ছেলের বাইক ঢাকা দেওয়ার বস্তায় মায়ের দেহ নিয়ে রাস্তায় ফেলে ছেলে।
advertisement
advertisement
কার্যত পুলিশের কাছের স্বীকার করে অভিযুক্ত ছেলে। ছেলে ও বৌমা মিলেই খুন করে মহিলাকে। প্রথমে শ্বাসরোধ করে খুন করে তারপর হাত-পা গলায় দড়ি বেঁধে বস্তায় ঢুকিয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে যায় ছেলে।
এদিকে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম বীথিকা শাসমল (৩৩)। ঘটনাটি ঘটেছে বাসন্তীর মাকাল পাড়া এলাকায়। মঙ্গলবার রাতে ঘুমের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে বাপন শাসমল ওরফে তপন। তারপরেই বাইক নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। বুধবার সকালে নিউটাউন থানা এলাকায় ধরা পড়ে অভিযুক্ত। সেখান থেকে বাসন্তী থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর পনেরো আগে সন্দেশখালির বাসিন্দা বাপনের সঙ্গে বিয়ে হয় গোসাবার বাসিন্দা বীথিকার। তাঁদের একটি বছর চোদ্দর কন্যা সন্তানও রয়েছে। বছর কয়েক ধরে বীথিকা একটি বেসরকারি লোন দানকারী সংস্থায় কর্মরত। সেখানেই সহকর্মীদের সঙ্গে মেলামেশা বা ভাল ভাবে কথা বার্তা মেনে নিতে পারত না বাপন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Howrah News: 'মা-কে খুঁজে পাওয়া যাচ্ছে না', ছেলে থানায় গিয়ে জানালেও সেই ছেলের হাতেই খুন মা! ছেলের সঙ্গে কে ছিল জানেন?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement