TRENDING:

Hooghly News: পাল্টানো হল না স্যালাইনের বোতল, মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী!

Last Updated:

হৃদরোগে আক্রান্ত সুকুমার মালিকের মৃত্যুর ঘটনায় হুগলির আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল আরামবাগ মেডিকেল কলেজে। মৃত সুকুমার মালিকের (৫২) পরিবারের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত হাসপাতলে নিয়ে আসা হয়। কিন্তু তারপর থেকে কোনরকম চিকিৎসা হয়নি। এমনকি স্যালাইন ফুরিয়ে যাওয়ার পরেও তা বদলে দেয়নি নার্সেরা। সেই কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি।
advertisement

আরও পড়ুন: বোর্ড গঠনে দুই ফুলকে সমর্থন! কড়া শাস্তির মুখে সিপিএম নেতাকর্মীরা

জানা গিয়েছে মৃত সুকুমার মালিকের বাড়ি পূর্ব বর্ধমানের মাধবদহি থানার ভুরকুন্ডা এলাকায়। রবিবার বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা রাত বারোটা নাগাদ তাঁকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসেন। মৃতের পরিবারের দাবি, প্রথমে এমারজেন্সিতে একটু চিকিৎসা হয়েছিল। এরপর সুকুমারবাবুকে ভর্তি করে নিয়ে ওয়ার্ডে দেওয়ার পর থেকে কোন‌ও চিকিৎসা হয়নি। পরিবারের লোকজন বারবার চিকিৎসা করার জন্য বললেও কেউ সেই কথায় কান দেয়নি। এমনকি স্যালাইন শেষ হয়ে যাওয়ার কথা কর্তব্যরত নার্সদের জানালেও তাঁরা গুরুত্ব দেননি বলে অভিযোগ। এরপর সোমবার সকালে ওই ব্যক্তি মারা যান। তারপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

advertisement

View More

মৃত সুকুমার মালিকের ছেলে জানান, হাসপাতালের ডাক্তারবাবুদের বারবার ডাকলেও তাঁরা কেউ কথায় গুরুত্ব দেননি। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের উপর ব্যাপক ক্ষুব্ধ মৃতের পরিবার। হাসপাতাল চত্বরেই চিৎকার চেঁচামেচি করার পাশাপাশি তাঁরা কান্নায় ভেঙে পড়েন।

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পাল্টানো হল না স্যালাইনের বোতল, মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল