TRENDING:

Durga Puja 2023: এই মণ্ডপে এলে ফেরিওয়ালাদের নিয়ে ছোটবেলার স্মৃতি মনে পড়বে

Last Updated:

Durga Puja 2023 : ফেরিওয়ালাদের নিয়ে অনেকেরই অনেক রকম স্মৃতি আছে। তবে সময়ের ধাক্কায় ফেরিওয়ালার পেশাটাই প্রায় হারিয়ে যেতে বসেছে। এই পুজো মণ্ডপে এলে আপনার সেই স্মৃতি মনে পড়বে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। দেবীপক্ষের সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সমস্ত পুজো কমিটি তাদের পুজো মণ্ডপ তৈরির কাজ চালাচ্ছে জোরকদমে। চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো এবার ৭৩ তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজো মণ্ডপে এলে দর্শনার্থীরা নস্টালজিক হয়ে পড়তে পারেন। কারণ হারিয়ে যাওয়া ফেরিওয়ালারদের করুন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে।
advertisement

আরও পড়ুন: গোটা বাংলায় বিখ্যাত হয়েও নিজের গ্রামেই অচেনা থেকে গিয়েছেন কবি বিষ্ণু দে

একটা সময় ছিল যখন ঘণ্টি বাজিয়ে বাড়ি বাড়ি ফেরিওয়ালারা বিক্রি করতেন আইস্ক্রিম, হওয়াই মিঠাই, ঘুগনি, ঘটি গরম আরও কত কী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সব কিছু হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যেতে বসেছ ফেরিওয়ালাদের আনাগোনা। বড় বড় ঝাঁ চকচকে শপিং মল কিংবা অনলাইন শপিংয়ের দাপটে কাজ হারিয়েছেন অনেক ফেরিওয়ালা। ৯০-এর দশক, এমনকি ২০০০ সাল পর্যন্ত এঁদের দেখা মিললেও এখন অনেক ফেরিওয়ালাই নিজেদের পেশা বদলে নিয়েছেন। সেই দৃশ্যই থিমের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাব।

advertisement

View More

এই থিমের বিষয়ে ক্লাবের সম্পাদক বিশাল কাহার বলেন, ফেরিওয়ালাদের নিয়ে অনেকেরই ছোটবেলার নানান স্মৃতি আছে। সেই স্মৃতি কিছুটা উস্কে দিতে চেয়েছেন তাঁরা। তাঁর মতে, এই মণ্ডপে যারাই ঠাকুর দেখতে আসবেন তাঁরা একবার হলেও ছোটবেলার স্মৃতিচরণ করবেন। একই সঙ্গে এলাকার সমস্ত ফেরিওয়লাদের পুজো কমিটির তরফে বিশেষ সম্মান জানানো হবে। শুধু তাই নয় গোটা পুজোজুড়ে ফেরিওয়ালারা বিনা শুল্কে ব্যবসা করতে পারবেন মণ্ডপ চত্বরে।

advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal | বাঙালির দুর্গাপূজা 2023

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Durga Puja 2023: এই মণ্ডপে এলে ফেরিওয়ালাদের নিয়ে ছোটবেলার স্মৃতি মনে পড়বে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল