TRENDING:

Hooghly News: নিম্নমানের উপকরণের অভিযোগে রাস্তা সারাই বন্ধ করল গ্রামের মানুষ

Last Updated:

দায়সারাভাবে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ঠিকাদারের লোক এসে রাস্তা সারাইয়ের কাজ শুরু করলে গ্রামবাসীরা সকলে মিলে কাজ বন্ধ করে দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। আরামবাগের তিরোল পঞ্চায়েতের মইগ্রাম এলাকার ঘটনা। অভিযোগ, দীর্ঘ ২০ বছর পর এই রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। কিন্তু সেটা নিম্নমানের সামগ্রী দিয়ে করছে ঠিকাদার। আর তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেন।
advertisement

হুগলির আরামবাগের শিয়ালি থেকে ২২ মাইল রাস্তাটি প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ। এটি প্রায় দু'দশক ধরে বেহাল অবস্থায় পড়েছিল। খারাপ রাস্তার জন্য স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ, মাঝেমধ্যেই দুর্ঘটনায় পড়তে হত। এলাকার মানুষের অভিযোগ, গত কুড়ি বছরের মধ্যে দু-একবার রাস্তা সংস্কারের কাজ হয়েছে, কিন্তু কখনোই তা সঠিকভাবে হয়নি। রাস্তা সারাইয়ের এক সপ্তাহের মধ্যেই সেটি আবার খারাপ হয়ে যায়। এদিকে এই রাস্তা দিয়ে প্রতিদিন বড় বড় লরি যাতায়াত করে। এই অবস্থায় গ্রামবাসীদের দাবি, এবার ভালো উপকরণ দিয়ে দীর্ঘস্থায়ী রাস্তা তৈরি করতে হবে।

advertisement

আরও পড়ুন: রাস্তা ও নালা মিশে একাকার, পথে পা দিলেই ভেসে আসে দুর্গন্ধ!

এবারেও দায়সারাভাবে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ঠিকাদারের লোক এসে রাস্তা সারাইয়ের কাজ শুরু করলে গ্রামবাসীরা সকলে মিলে কাজ বন্ধ করে দেন। তাঁরা জানান, ভাল উপকরণ দিয়ে কাজ না হলে রাস্তা সারাই করতে দেওয়া হবে না।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: নিম্নমানের উপকরণের অভিযোগে রাস্তা সারাই বন্ধ করল গ্রামের মানুষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল