TRENDING:

Rajkumar Rao weds Patralekha : ওড়নায় সোনালি জরিতে বোনা ভালবাসার সমর্পণ, রাজকুমারের সঙ্গে সপ্তপদী পত্রলেখা

Last Updated:

Rajkumar Rao weds Patralekha : চণ্ডীগড়ে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সামনে নতুন জীবন শুরু করলেন এই তারকা দম্পতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চণ্ডীগড় : সাতপাকে বাঁধা পড়লেন রাজকুমার রাও এবং পত্রলেখা (Rajkumar Rao weds Patralekha )৷ চণ্ডীগড়ে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সামনে নতুন জীবন শুরু করলেন এই তারকা দম্পতি৷ তাঁরা এক দশকেরও বেশি সময় ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন (Rajkumar Rao and Patralekha Relationship)৷
advertisement

বিয়ের (Rajkumar Rao and Patralekha wedding) ছবি শেয়ার করে রাজকুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘অবশেষে ১১ বছরের ভালবাসা, প্রেম, বন্ধুত্ব এবং আনন্দের পর আমি বিয়ে করলাম৷ যাকে বিয়ে করলাম, সে আমার সব, আমার আত্মার সঙ্গী, আমার সেরা বন্ধু এবং আমার পরিবার৷ পত্রলেখা, তোমার স্বামী হিসেবে পরিচিত হওয়ার থেকে আনন্দ আজ আমার কিছুতেই নেই৷ এখন থেকে শুরু করে চিরকাল...এবং তার পরেও৷’’

advertisement

আরও পড়ুন : গোপন সেলিব্রেশন, বিয়ের তৃতীয় জন্মদিনে কোথায় 'উড়ে' গেলেন দীপিকা-রণবীর? দেখুন

বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পত্রলেখাও৷ ছবির সঙ্গে তাঁর বার্তা, ‘‘আজ আমার সবকিছুর সঙ্গে আমার বিয়ে হল, আমার প্রেমিক, আমার সবকিছুর সঙ্গী, আমার পরিবার, আমার আত্মার সঙ্গী...শেষ ১১ বছর ধরে আমার শ্রেষ্ঠ বন্ধু৷ তোমার স্ত্রী হওয়ার থেকে গভীর অনুভূতি আজ আমার অন্য কিছুতেই নেই৷ এখন থেকে শুরু করে চিরকাল...’’

advertisement

কয়েক বছর আগে নিজেদের প্রেমপর্ব নিয়ে মুখ খুলেছিলেন পত্রলেখা৷ নেটমাধ্যমে বলেছিলেন, ‘‘আমাদে সম্পর্ক ছিল জাদুর মতো৷ ওঁর প্যাশনে মুগ্ধ হয়ে আমার শ্রদ্ধা হয়েছিল৷ আমাদের কাজ, সিনেমার প্রতি ভালবাসা, প্যাশন নিয়ে আমরা কথা বলে যেতাম...জীবনের সংগ্রামপর্বে ওকে কোনওদিন হার মানতে দেখিনি৷ এর পর আর কী করে একে অন্যের প্রেমে না পড়ে থাকব?’’

advertisement

আরও পড়ুন : টম্যাটোর দাম কত? কপিলের শো-তে রানি মুখোপাধ্যায়ের জবাব শুনে চোখ কপালে ভক্তদের!

শিলঙের প্রবাসী বাঙালি পত্রলেখা পালের বলিউডের ছবিতে আত্মপ্রকাশ রাজকুমার রাওয়ের বিপরীতেই৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটিলাইটস’-এ তাঁদের অভিনয় প্রশংসিত হয়েছিল৷ এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লভ গেমস’, ‘বদনাম গলি’, ‘নানু কি জানু’-সহ কিছু ছবিতে৷

advertisement

তবে ছবিতে নয়, বাঙালিনীকে এক বিজ্ঞাপনে দেখে রাজকুমার মুগ্ধ হয়েছিলেন৷ ‘নিউটন’, ‘আলিগড়’, ‘লভ সেক্স অউর ধোকা’-র অভিনেতা তখনই তাঁকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন৷ এর পর তাঁদের সম্পর্ক ক্রমেই দৃঢ় হয়েছে ভালবাসা ও বিশ্বাসের বন্ধনে৷ নিজেদের প্রেমকে দীর্ঘ সময় দিয়ে অবশেষে আবদ্ধ হলেন সপ্তপদীতে৷

আরও পড়ুন : পত্রলেখাকে এভাবে প্রোপোজ করে চমকে দিলেন রাজকুমার, অসম্ভব প্রেমের এনগেজমেন্টের ভিডিও দেখুন...

তাঁদের বিয়ের সাজও স্নিগ্ধ ও জমকালো৷ রাজকুমার পরেছিলেন সাদা শেরওয়ানি, গোলাপি উত্তরীয় এবং লাল পাগড়ি৷ পাগড়ির সঙ্গে মিলিয়ে পত্রলেখা সেজেছিলেন লাল লেহঙ্গায়৷ গলায় ভারী চোকার, কানে মানানসই ঝুমকো, কপালে চওড়া টায়রা এবং সলাজ মুখে টানা নথ৷ হাতে ভারী গয়নার পাশে উঁকি দিচ্ছে সাদা শাঁখা ও লাল পলা৷ মাথার ওড়নার পাড়ে সোনালি সুতোয় বোনা, ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম৷’

সেরা ভিডিও

আরও দেখুন
সামনে দাঁড়িয়ে দেখলে গায়ে কাঁটা দেবে! গৌড়ের বুকে রহস্যময় দুই স্তম্ভে লুকিয়ে একাধিক ইতিহাস! আজও তুলে ধরে পুরনো গল্প
আরও দেখুন

ব্যস্ত সূচির মাঝেই বিয়ে সেরে ফেললেন তাঁরা৷ রাজকুমার  রাওয়ের আগামী কাজের মধ্যে আছে ‘বধাই দো’, ‘মনিকা’ এবং ‘ও মাই ডার্লিং’৷ তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে অন্যতম ‘হম দো হমারে দো’, ‘দ্য হোয়াইট টাইগার’ এবং ‘রুহি’৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajkumar Rao weds Patralekha : ওড়নায় সোনালি জরিতে বোনা ভালবাসার সমর্পণ, রাজকুমারের সঙ্গে সপ্তপদী পত্রলেখা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল