খুশির খবর... মা হলেন চিত্রাঙ্গদা শতরূপা, মাসি হলেন ঋতাভরী! ছেলে না মেয়ে, কে এল ঘরে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শোনা যাচ্ছে ২৮ মার্চ মা হন চিত্রাঙ্গদা। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নয় দুই পরিবার।
advertisement
1/5

বলা হয়, মাতৃত্ব জীবনের অন্যতম এক সুখের অধ্যায়। শুরু হয় নতুন জীবন। ছোট্ট অতিথির আগমণে ভরে ওঠে সংসার। এবার টলিপাড়ায় আরেক সুখবর। মা হলেন চিত্রাঙ্গদা শতরূপা।
advertisement
2/5
মা হলেন অভিনেত্রী-পরিচালক চিত্রাঙ্গদা। মাসি হলেন ঋতাভরী। সূত্রের খবর, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। জানা গিয়েছে, ভাল আছেন মা এবং নবাগত।
advertisement
3/5
দিন কয়েক আগে এদিন সমাজমাধ্যমে কিছু ছবি ভাগ করেছেন ঋতাভরী। বহু প্রত্যাশিত সাধভক্ষণের ছবি। পঞ্চব্যঞ্জনে সাজানো থালা। পরিপাটি করা ফুল দিয়ে। সম্পূর্ণ বাঙালি খাবার ছিল এদিন চিত্রাঙ্গদার পাতে। সেই সাজানো থালার সামনেই দিদিকে নিয়ে আদুরে ছবি ভাগ করে নেন অভিনেত্রী। কোনও ছবিতে তিনি দিদিকে আদর করছেন। কোথাও ফ্রেম ভাগ করেছেন মা শতরূপা সান্যালের সঙ্গে। কোথাও আবার হবু মাসি একাই। সব থেকে মিষ্টি, দিদির বেবিবাম্পে ঋতাভরীর চুমু খাওয়ার মিষ্টি ছবি। চিত্রাঙ্গদার স্বামী সম্বিত, মা শতরূপা ছাড়াও ছবিতে ছিলেন তাঁদের গোটা পরিবার। সম্বিত-চিত্রাঙ্গদার সম্পর্ক বহু বছরের। বছর চারেক হল তাঁরা গাঁটছড়া বেঁধেছেন।
advertisement
4/5
সাধের দিন ঋতাভরী সেজেছিলেন একটি হলুদ শাড়িতে। দিদি বেছে নিয়েছিলেন গোলাপী রং। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'আমার বাচ্চা এবার মা হতে চলেছে। তিতিন সোনার সাধ। আমি এবার অফিশিয়ালি মাসি হব। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।'
advertisement
5/5
সম্প্রতি সম্বিত ও চিত্রাঙ্গদার বন্ধুত্বের ১৪ বছর পার হল। সেদিনই সকলের সামনে সুখবর এনেছিলেন অভিনেত্রী। স্বামীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “হ্যাপি ১৪, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ইউনিভার্স। আমাদের জীবনের সেরা সময় আসতে চলেছে।” এবার হবু মাসির পোস্টে আনন্দে ভাসছে নেটদুনিয়া।