TRENDING:

মঙ্গলবার থেকে টলিউডে হবে না কোনও শ্যুটিং, সিরিয়াল কি তাহলে বন্ধ থাকবে, ভিডিও

Last Updated: Apr 05, 2026, 22:30 IST

মঙ্গলবার থেকে স্তব্ধ হতে চলেছে টালিগঞ্জের স্টুডিও পাড়া। সিনেমা, সিরিয়াল সবকিছুর শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন অভিনেতা ও কলাকুশলীরা। রবিবার, ৫ এপ্রিল বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরাও। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এবং টলিউডের সমস্ত সংগঠনগুলি সম্মিলিতভাবে এই কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছে....একসঙ্গে সব গিল্ড। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন সকলে সম্মিলিতভাবে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করতে চলেছে। যতক্ষণ না পর্যন্ত শিল্পী এবং কলা কুশলীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে নতুন নিয়মাবলী তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিল্পীরা শুটিং ফ্লোরে আসবেন না। পরিষ্কার জানিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ফেডারেশনের তরফ থেকে স্বরূপ বিশ্বাস। প্রোডাকশন হাউজ এবং প্রযোজকদেরও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷ 

Advertisement
বাংলা খবর/ভিডিও/বিনোদন/
মঙ্গলবার থেকে টলিউডে হবে না কোনও শ্যুটিং, সিরিয়াল কি তাহলে বন্ধ থাকবে, ভিডিও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল