রবিবার, ৫ এপ্রিল বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরাও। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এবং টলিউডের সমস্ত সংগঠনগুলি সম্মিলিতভাবে এই কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছে….একসঙ্গে সব গিল্ড।
আরও পড়ুন – Shami To Selector: এবারও চোখ বুজেই থাকবেন নির্বাচকরা! ৪ ওভারে ১৮ টি ডট বল, শামির শিকার অভিষেক, হেড
advertisement
এদিকে এই কর্মবিরতির প্রভাব পড়বে টেলিভিশন ধারাবাহিকের সম্প্রচারে। সাধারণত বাংলা সিরিয়ালের ক্ষেত্রে আগাম খুব বেশি এপিসোড শ্যুট করে মজুত রাখা হয় না। ফলে শ্যুটিং বন্ধ থাকলে সম্প্রচারকারী চ্যানেলগুলি সম্প্রচারের ক্ষেত্রে একটি বড়সড় সমস্যার মুখোমুখি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ কিন্তু রাহুলের এই আকস্মিক মৃত্যুর পর টলিপাড়ার এই সিদ্ধান্ত যে গোটা ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কোনওভাবেই কলাকুশলী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে কাটছাঁট মেনে নেওয়া হবে না৷ এবার নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা কত দ্রুত কার্যকর করার লক্ষ্যে কাজ করবে সব সংগঠন৷ তবে প্রশ্ন একটাই কবে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে টলিপাড়ায় চেনা ব্যস্ততা৷
Manas Basak
