TRENDING:

Narendra Modi: 'নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি!' মিম ভিডিও দেখে কী লিখলেন মোদি?

Last Updated:

মোদি নিজের মিম নিয়ে এই প্রশংসাসূচক পোস্ট নিয়েও বিজেপি তৃণমূল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ কারণ এই একই ধরনের একটি ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তাঁকে নিয়ে তৈরি মিম-এর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী নাচ করছেন, এমন একটি ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়৷ নিজের সেই নাচের ভিডিও সোমবার নিজেই শেয়ার করেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে দাবি করেন, এই ভিডিও তাঁকে আনন্দ দিয়েছে৷
নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি হল নতুন মিম৷
নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি হল নতুন মিম৷
advertisement

নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনাদের সবার মতো আমিও নিজেকে নাচতে দেখে উপভোগ করেছি৷ নির্বাচনের ব্যস্ততার মধ্যেও এমন সৃষ্টিশীলতা সত্যিই আনন্দ দেয়৷’

advertisement

আরও পড়ুন: খলিস্তানি জঙ্গিদের থেকে বিপুল অনুদান নেওয়ার অভিযোগ, কেজরির বিরুদ্ধে এবার এনআইএ তদন্ত?

যদিও মোদি যে ভিডিওটি শেয়ার করেন, সেটিও তাঁকে খোঁচা দিয়েই পোস্ট করা হয়৷ কৃষ্ণা নামের একজনের এক্স হ্যান্ডেল থেকে করা ওই পোস্টে ভিডিও-র সঙ্গে লেখা হয়, ‘এই ভিডিওটি পোস্ট করছি কারণ আমি জানি ‘এই একনায়ক’ আমাকে এর জন্য গ্রেফতার করাবেন না৷’

advertisement

তবে মোদি নিজের মিম নিয়ে এই প্রশংসাসূচক পোস্ট নিয়েও বিজেপি তৃণমূল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ কারণ এই একই ধরনের একটি ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সেই ভিডিও কারা তৈরি করেছেন, তা জানতে চেয়ে নিজেদের সমাজমাধ্যমের পেজে পাল্টা পোস্ট করেছে কলকাতা পুলিশ৷ নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ যদিও কলকাতা পুলিশের এই মনোভাবের সমালোচনা করেছে বিজেপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়া স্টেশন চত্বরে মাঝেমধ্যেই ঘটছে চুরি-ছিনতাই, কীভাবে নিজেকে খুব সুরক্ষিত রাখবেন? জানুন
আরও দেখুন

ভোটের মরশুমে রাজনৈতিক নেতাদের নিয়ে এমন মিম অথবা ব্যঙ্গ চিত্র অবশ্য নতুন কিছু নয়৷ কলকাতা পুলিশের পদক্ষেপ আদৌ ঠিক কি না, তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে সমাজমাধ্যমে৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এ দিনের পোস্ট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi: 'নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি!' মিম ভিডিও দেখে কী লিখলেন মোদি?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল